ঢাকা, শনিবার ১৮, জুলাই ২০২৬ ১১:১৮:১০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ফ্রিকার আর নেই এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল কমছে না ঢাকার ভ্যাপসা গরম, দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়েছেন কয়েদি দাবানলের ধোঁয়ায় বিশ্বকাপ ফাইনাল ঘিরে শঙ্কা

অ্যাকশন চান রিধিমা

আপডেট: ০৪:০৫ এএম, ২ জুলাই ২০১৫ বৃহস্পতিবার

Ridhima-Sudউইমেননিউজ ডেস্ক, ঢাকা : জমকালো ছবি দিল ধাড়াকনে দো’তে যার অভিষেক তিনি নিজেকে আশির্বাদপুষ্ট ভাবতেই পারেন। জাভেদ আখতার ও করন জোহরের মতো মানুষদের কাছ থেকে প্রশংসার দাবিও করতে পারেন অনায়াসে। আর তাই তড়িঘড়ি করে জানিয়েও দিলেন, সামনে তার অ্যাকশন ছবি চাই। ইচ্ছাপ্রকাশকারী নায়িকার নাম রিধিমা সুদ। ‘সামনে অ্যাকশন ছবির মাধ্যমে নিজেকে ফিজিক্যাল চ্যালেঞ্জের মধ্যে দেখতে চাই। তবে সেটা এখনই নয়। আগে কিছু দেশি রোল হয়ে যাক।’ ইন্দো এশিয়ান নিউজ সার্ভিসকে এভাবেই নিজের বলিউডি পরিকল্পনার কথা জানালেন সুদ। ‘এটা ছিল স্বপ্নের মতো। প্রথম ছবি হিসেবে এর চেয়ে বেশি আর কেউ কিছু চাইতে পারে না।’ কথাটা বললেন দিল ধাড়াকনে দো দিয়ে। ছবির বক্স অফিস সাফল্য তো আছেই, তবে রিধিমা খুশি প্রশংসা শুনেই। এর মধ্যে জাভেদ আখতারের প্রশংসাটাকেই সবার উপরে রাখতে চান তিনি। আরও জানালেন, নতুন হিসেবে আপাতত তিনি প্রিয়াঙ্কা চোপড়া, কঙ্গনা রানাউত ও আনুশক শর্মাকে অনুসরণ করে এগিয়ে যেতে চান। ০২.০৭.২০১৫