অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা থাকলেই মিলবে লোন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:১০ পিএম, ২০ নভেম্বর ২০২১ শনিবার
ফাইল ছবি
গ্রাহকদের জন্য ঋণসেবা চালু করলো পদ্মা ব্যাংক লিমিটেড। এই সেবার নাম ‘পদ্মা প্রয়োজন’। এছাড়া গাড়ি-বাড়ি এবং পারসোনাল লোনও চালু করেছে ব্যাংকটি।
ব্যাংক সূত্র জানায়, অ্যাকাউন্টে ন্যূনতম পাঁচ হাজার টাকা ব্যালেন্স থাকলেই মিলবে ‘প্রয়োজন’ লোন। সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত এই ঋণ পাওয়া যাবে। মাসিক কিস্তি প্রতি হাজারে ৯০ টাকা। পরিবারের যে কেউ একজন গ্যারান্টার হলেই চলবে। নিয়মিত ঋণ পরিশোধ করে পরবর্তী বছর পাওয়া যাবে বর্ধিত হারে ঋণ নেওয়ার সুবিধা।
শনিবার (২০ নভেম্বর) রাজধানীর ধানমন্ডির বিজিবি হলে পদ্মা ব্যাংকের ঢাকা দক্ষিণ জোনের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে এ সেবার মোড়ক উন্মোচন করা হয়। এছাড়া উদ্বোধন করা হয় অটোমেটেড চালান সিস্টেমের (এ-চালান)।
পদ্মা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এহসান খসরু প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য দেন। বিশেষ অতিথি ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল আহসান চৌধুরী। ব্যাংকটির অন্য সেবাগুলোর মধ্যে রয়েছে- ব্যক্তিগত সেভিংস, পদ্মাবতী ও পদ্মা প্রতিদিন।
শুধু পদ্মা ব্যাংকের ওপর আস্থা রাখায় গ্রাহকদের সম্মান জানানোর জন্য ব্যতিক্রমী এই ঋণসেবা চালু করা হয়েছে বলে জানান ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা।
অনুষ্ঠানে ব্যাংকের বিনিয়োগ, রেমিট্যান্স, আমানত ও রিকভারির পাশাপাশি পদ্মা-ওয়ালেট, পদ্মা আই ব্যাংকিংসহ ব্যাংকের বিভিন্ন আধুনিক প্রোডাক্ট গ্রাহকদের সামনে তুলে ধরেন তিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পদ্মা ব্যাংকের চিফ অপারেটিং অফিসার জাবেদ আমিন ও আলম মো. শরিফুল ইসলাম। এছাড়া গ্রাহকদের উদ্দেশে শুভেচ্ছা বক্তব্য দেন ইউএনডিপির বাংলাদেশের কান্ট্রি ইকোনমিস্ট ড. নাজনীন আহমেদ।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন পদ্মা ব্যাংকের মানবসম্পদ বিভাগের প্রধান এম আহসান উল্লাহ খান, হেড অব আরএএমডি অ্যান্ড ল’ ফিরোজ, বিজনেস হেড খন্দকার জীবানুর রহমানসহ ব্যাংকের অন্যান্য বিভাগের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা।
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস






