ঢাকা, মঙ্গলবার ২০, অক্টোবর ২০২৬ ২২:১৯:৪১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

অ্যানড্রয়েডের জনপ্রিয় ফিচার আইফোনে

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৪৯ পিএম, ৫ মে ২০১৯ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

শুরুতে টাচ আইডির মাধ্যমে আইফোনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কাজ করত। কিন্তু ২০১৭ সালের আইফোন থেকে এই ফিচার বাদ যায়। এরপরে শুধুমাত্র ফেস আলকের মাধ্যমে আইফোনে অথেন্টিকেশন কাজ করে। অবশেষে ফিঙ্গারপ্রিন্ট অথেন্টিকেশন ফিরে আসছে আইফোনে। ইতিমধ্যেই ডিসপ্লের নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের একটি পেটেন্ট ফাইল করেছে অ্যাপেল। যা থেকে মনে করা হচ্ছে শিগগিরই ডিসপ্লের নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ আওফোন লঞ্চ হতে চলেছে।

নতুন পদ্ধতিতে ডিসপ্লের উপরে আঙুল রাখলে সেখানে একটি তরঙ্গ তৈরি হবে। এর ফলে ডিসপ্লের কোণায় থাকা আঙুলের প্রতিচ্ছবি তুলতে সক্ষম হবে আইফোন।

পেটেন্টে অ্যাপেল জানিয়েছে গ্রাহকের কানের মাধ্যমেও এই অথেন্টিকেশন কাজ করতে পারে। কবে এই প্রযুক্তি সামনে আসবে সেই বিষয়ে কোন তথ্য জানা যায়নি। পরবর্তী আইফোন লঞ্চ হতে এখনও পাঁচ মাস বাকি। সেপ্টেম্বর মাসে তিনটি নতুন আইফোন লঞ্চ করবে কুপার্টিনোর কোম্পানিটি।

-জেডসি