ঢাকা, সোমবার ১৫, জুন ২০২৬ ২০:২৭:১২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র? যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ় স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে

অ্যাম্বুলেন্সকে যেতে দিয়ে কমানো হয় মমতার গাড়ি বহরের গতি

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১১ পিএম, ২ ডিসেম্বর ২০২২ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

ভারতের কোনা এক্সপ্রেসওয়েতে গতি কমিয়ে রোগী নিয়ে যাওয়া অ্যাম্বুলেন্সকে রাস্তা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি বহর। মুখ্যমন্ত্রীর নির্দেশেই গাড়ি বহরের গতি কমিয়ে পর পর তিনটি অ্যাম্বুলেন্সকে রাস্তা পার হওয়ার সুযোগ করে দেওয়া হয়।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুরে হিঙ্গলগঞ্জ থেকে ফেরার পথে হেলিকপ্টারে ডুমুরজলা হেলিপ্যাডে নামেন মমতা। সড়কপথে ড্রেনেজ ক্যানাল রোড হয়ে হ্যাংস্যাং মোড় থেকে কোনা এক্সপ্রেসওয়ে ধরে নবান্নের উদ্দেশে রওনা দেয় তার গাড়ি বহর। হ্যাংস্যাং পৌঁছতেই কোনা এক্সপ্রেসওয়ে ধরে সাঁতরাগাছি থেকে আসা তিনটি অ্যাম্বুলেন্স গাড়ি বহরের পেছনে পড়ে যায়। পরে গাড়ি বহরের গতি কিছুটা কমিয়ে অ্যাম্বুলেন্সগুলোর গন্তব্যে পৌঁছানোর সুযোগ করে দেন মুখ্যমন্ত্রী। 
হাওড়া সিটিতে দায়িত্বে থাকা এক পুলিশ কর্মকর্তা বলেন, মুখ্যমন্ত্রী আগেই নির্দেশ দিয়েছিলেন তার গাড়ি বহরের জন্য যেন অ্যাম্বুলেন্সকেগুলোকে আটকানো না হয়। সে জন্যই তিনটি অ্যাম্বুলেন্সের জন্য রাস্তা ছেড়ে দেওয়া হয়।

সূত্রঃ আনন্দবাজার পত্রিকা অনলাইন