আংশিক চন্দ্রগ্রহণ আজ মধ্যরাতে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫০ পিএম, ১৬ জুলাই ২০১৯ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
আজ রাতে সারা দেশ থেকে আংশিক চন্দ্রগ্রহণ দেখা যাবে। বাংলাদেশ সময় রাত ১২টা ৪২ মিনিট ১২ সেকেন্ডে চাঁদের উপচ্ছায়ায় প্রবেশের মধ্য দিয়ে চন্দ্রগ্রহণ প্রক্রিয়া শুরু হবে।
রাত ২টা ২ মিনিটে আংশিক গ্রহণ শুরু হবে। রাত ৩টা ৩১ মিনিটে চন্দ্রগ্রহণের সর্বোচ্চ পর্যায় ও ভোর ৫টা ২৯ মিনিটে আংশিক গ্রহণ শেষ হবে। ঢাকাসহ প্রায় সারা দেশ থেকে এটি দেখা যাবে। বাংলাদেশের পাশাপাশি এশিয়ার অন্যান্য দেশ, ক্যারিবিয়ান অঞ্চল, দক্ষিণ আমেরিকা, ইউরোপ, আফ্রিকা থেকেও এবারের চন্দ্রগ্রহণ দেখা যাবে।
চন্দ্রগ্রহণের সময় যখন সূর্য ও চাঁদের মাঝখানে পৃথিবী একই সরলরেখায় চলে আসে, তখন পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে। ফলে পৃথিবী থেকে মনে হয় চাঁদ ধীরে ধীরে ঢেকে যাচ্ছে। চন্দ্রগ্রহণ প্রায় ঘণ্টাকাল স্থায়ী হয়। কারণ চাঁদ ধীরে ধীরে পৃথিবীর ছায়া অতিক্রম করে।
গ্রহণ চলাকালীন চাঁদকে অনেকটা তামাটে বা লালচে চাকতির মতো মনে হয়। এর কারণ হল সূর্যের কিছু আলো পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্য দিয়ে বিকিরিত হয়ে চাঁদের ওপর পড়ে। অন্যান্য রং বিচ্ছুরিত হলেও লাল রং তুলনামূলকভাবে পৃথিবীর বায়ুমণ্ডল দিয়ে প্রতিসরিত হয়ে চাঁদের উপর পড়ে। এ কারণে গ্রহণের চাঁদকে লাল দেখায়।
অনুসন্ধিৎসু চক্রের জ্যোতির্বিজ্ঞান বিভাগের সভাপতি মো. শাহজাহান মৃধা জানান, সূর্যগ্রহণ খালি চোখে দেখা অত্যন্ত ক্ষতিকর হলেও চন্দ্রগ্রহণ খালি চোখে দেখা ক্ষতিকর নয়। চন্দ্রগ্রহণ দেখতে বাইনোকুলার বা টেলিস্কোপ আবশ্যক নয়। তবে পরিষ্কার তথা ভালোভাবে দেখতে সেগুলোর ব্যবহার করা যেতে পারে।
অনুসন্ধিৎসু চক্রের জ্যোতির্বিজ্ঞান বিভাগ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- টেলিফোন, ই-মেইল এবং ফেসবুকে সংস্থাটি চন্দ্রগ্রহণ সম্পর্কিত তথ্য জানিয়ে থাকে। এজন্য [email protected] (ই-মেইল), www.achokro.org (ওয়েবসাইট), https:/ww/w.facebook. com/ Anushandhitshuchokro (ফেসবুক) এবং ০১৯১৫৯২১৬৬৬ ও ০১৮১৯৯২৬১৬০ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
-জেডসি
- হ্যাঁ‑না ভোট: গণতান্ত্রিক পরীক্ষা নাকি রাজনৈতিক কৌশল?
- ফেব্রুয়ারিতে শিক্ষা প্রতিষ্ঠানে মিলছে টানা ছুটি
- ২০২৬ সালের শক্তিশালী পাসপোর্টের তালিকা প্রকাশ
- আংশিক মেঘলা হলেও ঢাকায় আজ বাড়তে পারে তাপমাত্রা
- রানি মুখার্জির ভয়াল প্রত্যাবর্তন, বক্স অফিসে হিট ‘মারদানি থ্রি’
- জামায়াত আমিরের মন্তব্যে নারীদের প্রতিবাদে তোলপাড়
- ওমরাহ ব্যবস্থাপনায় অনিয়ম: ১,৮০০ বিদেশি এজেন্সির চুক্তি স্থগিত
- রোহিঙ্গাদের পাসপোর্ট: বাস্তবতা, যুক্তি ও ভবিষ্যৎ ভাবনা
- এলপিজির নতুন দাম ঘোষণা করা হবে আজ
- নারী প্রার্থীদের প্রচারণায় নতুন জোর
- নির্বাচন ও গণভোট: ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ
- বিএনপি নারী অধিকার রক্ষায় অঙ্গীকারবদ্ধ: ইশরাক
- ইসির ‘দায়িত্বহীনতায়’ ফাঁস ১৪ হাজার সাংবাদিকের তথ্য
- টিএসসিতে মাত্র ৫০ টাকায় দেখা যাবে নতুন-পুরনো সিনেমা!
- নারী ভোটার: সংখ্যায় প্রায় সমান, প্রত্যাশায় দৃঢ়
- টেক্সট-ছবি থেকে থ্রি-ডি দুনিয়া বানাবে গুগলের নতুন এআই
- অনিয়মের বিরুদ্ধে ভোটের মাধ্যমে জবাব দেবে জনগণ: তাসলিমা
- আজ খুবই অস্বাস্থ্যকর রাজধানীর বাতাস
- ইসির ‘দায়িত্বহীনতায়’ ফাঁস ১৪ হাজার সাংবাদিকের তথ্য
- বিএনপি নারী অধিকার রক্ষায় অঙ্গীকারবদ্ধ: ইশরাক
- নারী ভোটার: সংখ্যায় প্রায় সমান, প্রত্যাশায় দৃঢ়
- টিএসসিতে মাত্র ৫০ টাকায় দেখা যাবে নতুন-পুরনো সিনেমা!
- নির্বাচনী ইশতেহার প্রকাশ করলেন তাসনিম জারা
- ফের বাড়লো সোনার দাম, প্রতি ভরি ২ লাখ ৬০ হাজার টাকা
- কুয়াশা ও তাপমাত্রা নিয়ে নতুন তথ্য জানা গেল
- নির্বাচন ও গণভোট: ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ
- নির্বাচনী প্রচারণায় কোকোর স্ত্রী শামিলা রহমান সিঁথি
- দেশে পৌঁছালো প্রবাসীদের প্রায় দেড় লাখ ব্যালট
- ‘উচ্চ সতর্কতায়’ রয়েছে ইরানি বাহিনী: সেনাপ্রধান
- ৬ চ্যালেঞ্জের মুখে পড়বে নির্বাচিত সরকার







