ঢাকা, রবিবার ১৯, জুলাই ২০২৬ ১১:২১:৪৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আগামী ৩ দিন ভারী বৃষ্টির আভাস, ৬ জেলায় বন্যার শঙ্কা মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন এমবাপের গোলের বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, বরখাস্ত ৭ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৫ হাজার ৬৯ ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন

আইএস’এর পথে ১২ অস্ট্রেলীয় নারী

আপডেট: ১২:২০ পিএম, ৩০ মে ২০১৫ শনিবার

image_227546.2015-05-29_3_273618উইমেননিউজ ডেস্ক, ঢাকা : এবার আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটে (আইএস) যোগ দিতে গা ঢাকা দিলো ১২ অস্ট্রেলীয় নারী। এরই মধ্যে আইএস‘এ যোগদানের উদ্দেশ্যে মেলবোর্ণ ছেড়েছে তারা। এরা সকলেই উত্তর মেলবোর্ণ ও দক্ষিণ-পূর্ব উপশহরের বাসিন্দা। এছাড়া ওই জিহাদিদের দলে ইতোমধ্যে শতাধিক অস্ট্রেলীয় যোগ দিয়েছে বলেও জানা গেছে। অস্ট্রেলীয় পুলিশ জানিয়েছে,আইএসের ডাকে সাড়া দেয়া এসব নারীর বেশির ভাগের বয়স ১৮ থেকে ২৯ বছর বয়সের মধ্যে এবং সামাজিক গণমাধ্যম থেকে এদেরকে রিক্রুট করা হয়েছে। ভিক্টোরিয়া পুলিশের এক বিশেষ তদন্তে বলা হয়েছে,এদের মধ্যে অন্তত ৫ জন সংঘাতময় এলাকায় আইএস জঙ্গিদের সঙ্গে অবস্থান করছে। এর আগে ২৬ বছর বয়সী নারী জেসমিনা মিলোভানভ চলতি মাসের শুরুতে তার ৫ ও ৭ বছর বয়সী দুই সন্তানকে বেবিসিটারে রেখে চলে যান। এরপর তিনি আর ফেরেননি। নিউ সাউথ ওয়েলস রাজ্য পুলিশ বলেছে,তাদের সন্ত্রাস দমন ইউনিট ঘটনাটি তদন্ত করছে। ২০১৪ সাল থেকে অস্ট্রেলীয় নাগরিকদের আইএসের হয়ে লড়তে যাওয়ার প্রবণতায় দেশটিতে উদ্বেগ বাড়ছে। অস্ট্রেলীয় সরকার বলেছে, এই খবর খুবই বিব্রতকর এবং পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ৩০.০৫.২০১৫