আইএসে যোগ দিতে সন্তানসহ তিনবোন সিরিয়ায়
আপডেট: ১২:২৫ পিএম, ২১ জুন ২০১৫ রবিবার
উইমেননিউজ ডেস্ক, ঢাকা : যুক্তরাষ্ট্র থেকে সৌদি আরবে হজ করতে যাওয়া একই পরিবারের তিন বোন ও তাদের নজন সন্তান সিরিয়াতে গিয়ে পৌঁছেছে। ইসলামিক স্টেটের সাথে সম্পর্ক আছে এরকম একজন পাচারকারী এই খবরটি নিশ্চিত করেছেন।
বিবিসিকে তিনি বলেছেন,তারা সবাই তুরস্ক হয়ে শেষ পর্যন্ত সীমান্ত পাড়ি দিয়ে সিরিয়ার ভেতরে ঢুকে পড়েছেন। ওই দালাল জানান,এর আগে গোটা পরিবারটি দুটো গ্রুপে ভাগ হয়ে চলাচল করছিলো।
সিরিয়ার যেসব সীমান্ত ইসলামিক স্টেটের দখলে সেগুলোর কিছু কিছু এলাকার দায়িত্বে রয়েছেন এই পাচারকারী। তিনি ইসলামিক স্টেটেরও একজন সদস্য।
পাকিস্তান বংশোদ্ভূত ওই তিন বোন ও তাদের নয়টি সন্তান ইংল্যান্ডের ব্র্যাডফোর্ড শহরে বসবাস করতো। দেশে ফিরে আসার জন্যে ওই তিন বোনের স্বামীরা তাদের প্রতি আকুল আবেদন জানিয়েছেন। বিবিসির সংবাদদাতার সাথে আলাপকালে ওই পাচারকারী ওদের সিরিয়ায় পৌঁছানোর খবরটি নিশ্চিত করেছেন। তবে সাক্ষাত্কার নিতে চাইলে তিনি অর্থ দাবি করেন। বিবিসি এই অর্থ দিতে রাজি হয়নি।
পাচারকারী জানান,পরিবারের প্রথম গ্রুপটি বুধবার এবং অন্য গ্রুপটি বৃহস্পতিবার সিরিয়াতে গিয়ে পৌঁছেছে। তিন বোন খাদিজা, সুগরা এবং জোহরা দাউদ তাদের ন’জন সন্তানসহ সৌদি আরবে হজ করতে যাওয়ার পর থেকে নিখোঁজ হয়ে যান। তুরস্ক-সিরিয়ার সীমান্ত এলাকা থেকে বিবিসির মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদদাতা পল উড বলছেন,পাচারকারীর দেয়া এসব তথ্য যদি সত্য হয় তাহলে এই পরিবারের গন্তব্য নিয়ে যেসব সংশয় ছিলো সেটা দূর হলো। এর আগে পরিষ্কার ছিলো না তারা কি ইসলামিক স্টেটে যোগ দিতে যাচ্ছে,নাকি যাচ্ছে সিরিয়ার অন্য কোন এলাকায়। এর আগে জোহরাও মোবাইল ফোন থেকে একটি এসএমএস করে জানিয়েছিলেন, তিনি সিরিয়াতে কিন্তু সিরিয়ার কোথায় সেটা তিনি প্রকাশ করেননি।
২১.০৬.২০১৫ - মার্কিন নির্বাচনে ইতিহাস গড়া প্রথম দক্ষিণ এশীয় মুসলিম নারী
- তানজিন তিশার সদস্যপদ অনির্দিষ্টকালের স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ
- বিদেশে নাগরিকত্ব রয়েছে যেসব বলিউড তারকার
- ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ২৫০ ফিলিস্তিনি যুগলের গণবিয়ে
- `আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে`
- চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, শিক্ষিকাসহ নিহত ২
- প্রতিবাদ প্রতিরোধে আজো প্রাসঙ্গিক নজরুল
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মশলাদার এবং সুস্বাদু চিকেন কষার রেসিপি
- টোল ছাড়াই এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের সুযোগ আজ
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
- আইসিসির মাসসেরা খেলোয়াড়ের তালিকায় বাংলাদেশের সোবহানা
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- কাছের মানুষের ছোট ছোট অবহেলা কেন বেশি কষ্ট দেয়?
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি
- গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণ দাবিতে উত্তাল ক্যাম্পাস
- তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম
- সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ
- মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ
- মধ্যরাতে চিত্রনায়িকা পরীমনির রহস্যময় পোস্ট
- আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
- রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট
- প্রতিবাদ প্রতিরোধে আজো প্রাসঙ্গিক নজরুল
- ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ২৫০ ফিলিস্তিনি যুগলের গণবিয়ে
- মশলাদার এবং সুস্বাদু চিকেন কষার রেসিপি
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা











