আইনশৃঙ্খলার অবনতিতে ধর্ষণ মহামারী রুপ নিয়েছে: ড. কামাল
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪৬ পিএম, ১১ জানুয়ারি ২০২০ শনিবার
ছবি: সংগৃহীত
জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী। সংবিধানের মূল বিষয় হলো আইনের শাসন থাকবে, মানুষের নিরাপত্তা থাকবে, আজ এগুলো কেন নেই? নেই সেটারও কোন খোঁজ নেয়া হচ্ছে না। আজ জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে এগুলো মানুষকে বলতে হবে। আমরা আর কিছুদিন পর স্বাধীনতার ৫০ বছর উদযাপন করবো। কিন্তু এখনো ধর্ষণ, মানুষের অনিরাপত্তার বিষয়গুলো থাকতে পারে না।
শনিবার (১১ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণসহ সারাদেশে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে ঐক্যফ্রন্টের সমাবেশে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, দেশে আইন-শৃঙ্খলা বাহিনীর অবনতি হওয়ায় নারী ধর্ষণ মহামারী আকারে ধারণ করেছে। স্বাধীন দেশে আজ জেলায় জেলায় সবখানে ধর্ষণ মহামারী আকারে ধারণ করেছে। এজন্যতো যুদ্ধ করে দেশ স্বাধীন করিনি। দেশের এই পরিস্থিতি আজ গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেন, ড. কামাল হোসেন সংবিধানের মূল খসড়া লিখেছেন। সেখানে তিনি বলেছেন, জনগণের অধিকার সংরক্ষণ করা, কিন্তু আজ জনগণের অধিকারকে কলঙ্কিত করা হচ্ছে, গণতন্ত্রকে হত্যা করা হয়েছে।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, বাংলাদেশের মানুষ এত সহজে বিষয়গুলো মেনে নেয় না, এত সহজে বিষয়গুলো মানুষ ভুলে যায় না। আজ যেভাবে চারপাশে ধর্ষণ হচ্ছে মনে হচ্ছে আমরা আফ্রিকার জঙ্গলে আছি।
আমাদেরকে নারীর সম্ভ্রমহানির জবাব দিতে হবে। আপোষহীন নেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারাবন্দী রেখেছেন বলেও মনে করেন তিনি। এসময় বাংলাদেশকে সভ্য জাতি হিসেবে গড়ে তুলতে আন্দোলন করবেন বলেও জানান বিএনপির নীতিনির্ধারক।
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুর ভিপি নুরুল হক নুরুর উপর ছাত্রলীগ হামলা চালিয়ে রাজনীতিকে কলঙ্কিত করার চেষ্টা করেছে। এভাবে আর কেউ জজ মিয়া নাটক দেখতে চায় না।
নির্বাচন প্রসঙ্গে মান্না বলেন, সামগ্রিক দেশের প্রেক্ষাপটে ঐক্যফ্রন্ট নির্বাচনে যাচ্ছে, এ নির্বাচন গণতন্ত্র রক্ষার জন্য, গুম খুন বন্ধ করার জন্য, যদি নির্বাচনে অনিয়ম হয় তাহলে ৩০ তারিখে পর জবাব দেয়ারও হুঁশিয়ারি দেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, বিকল্পধারা বাংলাদেশ চেয়ারম্যান অধ্যাপক নুরুল আমিন বেপারি, জেএসডি কার্যকরী সভাপতি সা. কা. ম. আনিসুর রহমান খান, ঐক্যফ্রন্টের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টুসহ জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা।
-জেডসি
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নারী মুক্তি আন্দোলনের নেত্রী ও সাহিত্যিক শামসুন নাহার মাহমুদ
- মার্কিন ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- মার্কিন ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস


