আইপিএল থেকে নাম প্রত্যাহার করলেন অস্ট্রেলিয়ার ২ তারকা
ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:১২ পিএম, ৩১ ডিসেম্বর ২০২৫ বুধবার
ছবি: সংগৃহীত
ভারতের ওমেন্স প্রিমিয়ার লিগ (ডব্লিউপিল) বা নারী আইপিএলের চতুর্থ আসরের পর্দা উঠবে আগামী ৯ জানুয়ারি। যার জন্য নিলাম হয়েছে এক মাস আগে। আসন্ন ডব্লিউপিল শুরুর আগে দুই অস্ট্রেলিয়ান তারকা অলরাউন্ডার এলিসে পেরি ও আনাবেল সাদারল্যান্ড ব্যক্তিগত কারণ দেখিয়ে নাম প্রত্যাহার করেছেন। এ ছাড়া ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব খেলতে ডাক পাওয়ায় আইপিএল খেলবেন না যুক্তরাষ্ট্রের তারা নরিস।
এদিকে, অস্ট্রেলিয়ান দুই ক্রিকেটারসহ তিনজনের বদলিও ইতোমধ্যে ঘোষণা করেছে নারী আইপিএলের সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজিগুলো। দিল্লি ক্যাপিটালস সাদারল্যান্ডের বদলি হিসেবে আরেক অজি লেগস্পিনার অ্যালানা কিং এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু পেরির জায়গায় ভারতীয় ক্রিকেটার সায়ালি সাটগারেকে নিয়েছে। এ ছাড়া উত্তরপ্রদেশ (ইউপি) ওয়ারিয়র্স তারা নরিসের বদলি হিসেবে দলে ভিড়িয়েছে অজি ব্যাটিং অলরাউন্ডার চারলি নটকে।
এলিসে পেরি এখন পর্যন্ত অনুষ্ঠিত তিন মৌসুমেই বেঙ্গালুরুর হয়ে খেলেছেন। আসন্ন আসরের জন্য তাকে ২ কোটি রুপিতে ধরে রাখে ফ্র্যাঞ্চাইজিটি। নারী আইপিএলের ইতিহাসে পেরি দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক, ২০২৪ সালে প্রথমবার বেঙ্গালুরুর শিরোপা জয়েরও অন্যতম নায়ক এই অজি তারকা। পেরির জায়গায় ডাক পাওয়া সাটগারে ভারত জাতীয় দলের জার্সিতে তিনটি ওয়ানডে খেলেছেন, গত দুই ডব্লিউপিএলে ৪ ম্যাচ খেলেন গুজরাট জায়ান্টসের হয়ে। কিন্তু এবারের নিলামে দল পাননি। পেরির অনুপস্থিতিতি সেই সুযোগ করে দিয়েছে। বেঙ্গালুরু সাটগারের নিয়েছে ভিত্তিমূল্য ৩০ লাখ রুপিতে।
আরেক অজি তারকা সাদারল্যান্ড গত দুই আইপিএল খেলেছেন দিল্লির হয়ে, প্রথম আসরে ছিলেন গুজরাটে। এবারও দিল্লি সাদারল্যান্ডকে ২.২ কোটি রুপিতে রিটেইন করেছিল। তার অনুপস্থিতিতে ডাক পাওয়া অ্যালানা কিং গত আসরে উত্তরপ্রদেশের হয়ে স্রেফ এক ম্যাচ খেলেছেন। যদিও তিনি অস্ট্রেলিয়ার একাদশে নিয়মিত সদস্য। সর্বশেষ নারী বিগ ব্যাশে পার্থ স্কর্চার্সের হয়ে ১৩ ম্যাচে নেন ১২ উইকেট। হয়েছেন রানার্সআপ।
এ ছাড়া নরিসের বদলে দল পাওয়া অস্ট্রেলিয়ার চারলি নটের এখনও আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি। তবে বিগ ব্যাশের ৬ মৌসুম ও দ্য হান্ড্রেডের দুই আসরে খেলেছেন এ অলরাউন্ডার। এর আগে মার্কিন তারকা নরিসকে ১০ লাখ রুপিতে দলে নিয়েছিল উত্তরপ্রদেশ। একই দামে চারলি নটকে নিয়েছে তারা।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০








