আইসিইউতে এক নারী, করোনা আতঙ্কে ডাক্তাররা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:১০ পিএম, ২৩ মার্চ ২০২০ সোমবার
আইসিইউতে এক নারী, করোনা আতঙ্কে ডাক্তাররা
সর্দি, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হওয়া এক নারীকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড়ি পরিচর্যাকেন্দ্রে (আইসিইউতে) রাখা হয়েছে। এই নারী রামেকে আগে থেকেই ভর্তি ছিলেন, অবস্থার অবনতি হওয়ায় তাকে গত রোববার রাতে আইসিইউতে নেওয়া হয়।
তবে ওই নারী করোনাভাইরাসে আক্রান্ত কি না, তা পরীক্ষা করার কোনো ব্যবস্থা রাজশাহীতে নেই। এই রোগীকে নিয়ে কর্তব্যরত চিকিৎসকেরা উৎকণ্ঠার মধ্যে রয়েছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ওই নারীর বয়স ৪৬ বছর। তিনি গত শুক্রবার সর্দি-জ্বর নিয়ে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি হন। গতকাল রোববার বিকেলে তার জ্বর ১০৩ ডিগ্রি ফারেনহাইটে ওঠে। তার শ্বাসকষ্ট শুরু হয়। অবস্থার অবনতি হতে থাকলে রাতে তাকে হাসপাতালে আইসিইউতে নেওয়া হয়।
আইসিইউ ইনচার্জ গোলাম মোস্তফা জানান, এই রোগী করোনাভাইরাসে আক্রান্ত বলে তারা প্রাথমিকভাবে মনে করছেন না। তার স্বজনরা বলতে পারছেন না তিনি ভাইরাস বহনকারী কারও সংস্পর্শে গিয়েছেন কি না। তবে পরীক্ষা না করা পর্যন্ত তারা নিশ্চিতও হতে পারছেন না। এই অনিশ্চয়তা নিয়ে তারা একটু শঙ্কায় রয়েছেন। এ জন্য এই ইউনিটের দায়িত্বরত সবার সুরক্ষা পোশাকের ব্যবস্থা করা হয়েছে।’
ওই চিকিৎক জানান, সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পরীক্ষার জন্য তাদের আসতে বলা হয়েছে।
রামেক হাসপাতালের উপপরিচালক সাইফুল ফেরদৌস জানান, এখন পর্যন্ত রাজশাহীতে করোনাভাইরাস পরীক্ষা করার মতো কিছু নেই। তারা চেষ্টা করছেন এখান থেকে রোগীর নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো যায় কি না।
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি
- ইতালিতে নারী ও শিশুসহ তিন বাংলাদেশি খুন, গুরুতর আহত একজন
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর



