ঢাকা, শনিবার ০৬, জুন ২০২৬ ১০:০৬:৫২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩ ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি

আইসিসির মাস সেরার দৌড়ে বাংলাদেশি দুই নারী ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:১২ পিএম, ৭ ডিসেম্বর ২০২৩ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আইসিসি নভেম্বর মাসের সেরা নারী ক্রিকেটার নির্বাচনের জন্য তিন জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে। যেখানে জায়গা পেয়েছেন বাংলাদেশ জাতীয় নারী দলের দুই ক্রিকেটার নাহিদা আক্তার ও ফারজানা হক। তাছাড়া বাকি একজন পাকিস্তানি ক্রিকেটার সাদিয়া ইকবাল।

গত আগস্টে পাকিস্তান নারী দলের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতে ইতিহাস গড়ে বাংলাদেশ নারী দল। এরপর নভেম্বরে একই প্রতিপক্ষের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ নারী দল। যেখানে বড় অবদান ছিল স্পিনার নাহিদা আক্তারের।

ঘরের মাঠে পাকিস্তান নারী দলকে ২-১ ব্যবধানে সিরিজ হারিয়েছে বাংলাদেশ নারী দল। যেখানে ৭ উইকেট শিকার করে সিরিজ সেরার পুরস্কার জেতেন নাহিদা। তার বোলিং গড় ছিল মাত্র ১৪।

সেরার তালিকায় মনোনয়ন পাওয়া আরেক বাংলাদেশি টপ অর্ডার ব্যাটার ফারজানা দুর্দান্ত ছিলেন ওয়ানডে সিরিজে। পুরো সিরিজে প্রায় ৩৭ গড়ে ১১০ রান করেছেন তিনি। যেখানে তার সেরা ইনিংসটি ছিল ৬২ রানের।

তাছাড়া এই তালিকায় জায়গা পাওয়া আরেক ক্রিকেটার সাদিয়া ইকবাল। পাকিস্তানের এই পেসার বাংলাদেশ সফরে দুর্দান্ত ছিলেন। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তার ঝুলিতে গেছে ৬ উইকেট।

এদিকে ছেলেদের ক্রিকেটে নভেম্বরের সেরা ক্রিকেটারের মনোনয়ন পেয়েছেন ট্রাভিস হেড, মোহাম্মদ শামি ও গ্লেন ম্যক্সওয়েল। মূলত সদ্য সমাপ্ত বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করে এই তালিকায় জায়গা পেয়েছেন তারা।