ঢাকা, শনিবার ০৬, জুন ২০২৬ ১০:০৬:৩৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩ ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি

‘আই ফেইলড অ্যাজ আ হিউম্যান’, চবি ছাত্রীর সুইসাইড নোট

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১০ পিএম, ১ নভেম্বর ২০২৪ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ছাত্রীর ভাড়া বাসা থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই ঘর থেকে একটি চিরকুটও উদ্ধার করা হয়েছে। তাতে ইংরেজিতে লেখা ছিল ‘মানুষ হিসেবে আমি ব্যর্থ’।

আজ শুক্রবার ভোর ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ ক্যাম্পাসের পাশে একটি বাসায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন।

ওই শিক্ষার্থীর নাম তাজরিয়ান আহমেদ সোয়ারা। তিনি অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

তার ওই ঘর থেকে উদ্ধার হওয়া চিরকুটে লেখা রয়েছে, ‘আই অ্যাম সরি, আই ফেইলড অ্যাজ আ হিউম্যান।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন বলেন, ‘খোঁজ পেয়ে আমরা ফ্ল্যাটে এসে দেখি, মেয়েটি সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে রয়েছে। পুলিশ ও প্রক্টরিয়াল বডির তদারকিতে তাঁকে থানায় পাঠানো হচ্ছে। তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।’

তিনি বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তার বাবা-মায়ের মধ্যে সম্পর্কের ফাটলের কারণে মেয়েটি আত্মহত্যা করেছে।’