আকাশের আত্মহত্যা: স্ত্রীসহ ৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:২৭ পিএম, ১২ সেপ্টেম্বর ২০১৯ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের চিকিৎসক মোস্তফা মোরশেদ আকাশের (৩২) আত্মহত্যার ঘটনায় দায়ের মামলায় অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ। বাকি অভিযুক্তরা হলেন- মিতুর বাবা আনিসুল হক চৌধুরী, মা মোছাম্মৎ শামীমা শেলী, বোন সানজিলা হক চৌধুরী ও মিতুর কথিত বন্ধু চিকিৎসক মাহবুবুল আলম।
অভিযোগপত্রে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, স্ত্রী তানজিলা হক চৌধুরী মিতুসহ পাঁচজনের প্ররোচনায় শিরায় বিষপ্রয়োগে আত্মহত্যা করেছেন চিকিৎসক আকাশ।
বুধবার (১১ সেপ্টেম্বর) অভিযোগপত্রটি আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) মো. কামরুজ্জামান।
তিনি বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা চিকিৎসক আকাশকে আত্মহত্যায় প্ররোচনা দেয়ার সাক্ষ্যপ্রমাণ পেয়ে পাঁচজনকে অভিযোগপত্রে আসামি করেছেন। গত সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেলে অভিযোগপত্রটি প্রসিকিউশন শাখায় জমা দেয়া হয়। মঙ্গলবারের সরকারি ছুটি শেষে আজ সেটি সংশ্লিষ্ট আদালতে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, গত ৩১ জানুয়ারি ভোরে নগরীর চান্দগাঁও আবাসিক এলাকায় নিজ বাসায় আত্মহত্যা করেন আকাশ। এ ঘটনায় ওই রাতেই তার স্ত্রী তানজিলা হক মিতুকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় পরদিন ১ ফেব্রুয়ারি আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ এনে ছয় জনকে আসামি করে চান্দগাঁও থানায় মামলা করেন আকাশের মা জোবেদা খানম। পরে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে মিতুকে কারাগারে পাঠায় পুলিশ।
আত্মহত্যার আগে আকাশ তার এই মৃত্যুর জন্য স্ত্রীকে অভিযুক্ত করেন। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আকাশ স্ত্রীর বিরুদ্ধে ‘বিয়েবহির্ভূত সম্পর্ক’ ও ‘প্রতারণার’ অভিযোগ আনেন।
ঘটনার পর আকাশের পরিবার জানায়, মিতু কুমিল্লা মেডিক্যালে এমবিবিএস শেষ করেন। এরপর চট্টগ্রাম মেডিকেল ইন্টার্ন করার সময় আকাশের সঙ্গে তার পরিচয় হয়। ২০১৬ সালে তারা বিয়ে করেন। বিয়ের পরপরই উচ্চশিক্ষার জন্য মিতু যুক্তরাষ্ট্রে চলে যান। সেখান থেকে ১৩ জানুয়ারি তিনি দেশে ফিরে আসেন। এর দুই সপ্তাহের মাথায় বৃহস্পতিবার ভোরে আকাশ নিজ বাসায় আত্মহত্যা করেন।
-জেডসি
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস



