আখাউড়ায় দুদিন আমদানি-রপ্তানি বন্ধ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৩ পিএম, ২৫ ডিসেম্বর ২০২১ শনিবার
ফাইল ছবি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের পূর্বাঞ্চল রাজ্যগুলোর সঙ্গে শনিবার থেকে রোববার পর্যন্ত এ দুদিন সব ধরনের পণ্য আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকছে।
খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে সরকারি ছুটি থাকায় সকাল থেকে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে।
অন্যদিকে আগামীকাল রোববার চতুর্থধাপে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ইউনিয়ন পরিষদের নির্বাচন উপলক্ষে বন্দর বন্ধ থাকবে।
তবে দুই দেশের মধ্যে বাণিজ্য বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী এপার-ওপার কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম বন্দর বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় উৎসব বড়দিন ও চতুর্থধাপে আখাউড়া উপজেলার পাঁচ ইউনিয়ন পরিষদের নির্বাচনে দুদিন বন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকার বিষয়টি দুই দেশের ব্যবসায়ীরা আগেই অবিহিত রয়েছে।
আগামী সোমবার সকালে ত্রিপুরায় মাছ রপ্তানির মধ্যদিয়ে এ স্থলবন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম ফের শুরু হবে।
আখাউড়া ইমিগ্রেশন ইনচার্জ আবদুল হামিদ জানান, বড়দিন ও নির্বাচন উপলক্ষে বন্দরের বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশে পাসপোর্ট যাত্রী পারাপার অন্যদিনের মতোই স্বাভাবিক রয়েছে।
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- ভুয়ো খবর ছড়ানো নিয়ে কড়া বার্তা মিমির
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- ভুয়ো খবর ছড়ানো নিয়ে কড়া বার্তা মিমির










