আখেরি মোনাজাতে অংশ নিচ্ছেন নারীরাও
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১৪ এএম, ১৫ জানুয়ারি ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিচ্ছেন নারীরাও। ইতোমধ্যে তারা ময়দানের পাশে শহীদ আহসান উল্ল্যাহ মাস্টার জেনারেল হাসপাতাল এলাকায় অবস্থান করছেন।
রোববার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় দেখা যায় প্রায় শতাধিক নারী আখেরি মোনাজাতে অংশ নিতে হাসপাতাল প্রাঙ্গণে জড়ো হয়েছেন। এছাড়াও বিভিন্ন অলিগলিতেও আখেরি মোনাজাতে অংশ নিতে নারীদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে।
সিলেট থেকে আসা ৬০ বছর বয়সী নারী রাবেয়া আক্তারের সঙ্গে। তিনি জানান, গত রাত সাগে ১২টায় সিলেটের জিন্দাবাজার এলাকা থেকে টঙ্গীর বিশ্ব ইজতেমায় অংশ নেওয়ার জন্য রওনা হয়েছেন। ভোর সাড়ে ৫টায় তাকে ময়দান থেকে আট কিলোমিটার দূরে নামিয়ে দেয়। সেখান থেকে হেঁটে ময়দানের পাশে শহীদ আহসান উল্ল্যাহ মাস্টার জেনারেল হাসপাতাল এলাকায় অবস্থান নিয়েছেন।
কেন এসেছেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আল্লাহ কাছে চাইতে এসেছি। পাপের জন্য ক্ষমা চাইব, লাখ লাখ মানুষের মাঝে আল্লাহ তো আমার কথাও শুনবেন।
ময়মনসিংহের সালমা বেগম বলেন, পরিবারের তিনসদস্য ও চার প্রতিবেশীকে সঙ্গে নিয়ে ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিতে ভোরে এসেছি। দুনিয়াবি পাপ মোচন করতে আল্লাহকে রাজি খুশি করতেই আমি আখেরি মোনাজাতে অংশ নিচ্ছি।
কিশোরগঞ্জের কুলিয়ার চর থেকে এসেছেন রোকসানা আকতার। তিনি বলেন, পাঁচ বছর বয়সী অসুস্থ সন্তানের রোগমুক্তির জন্য আল্লাহর কাছে চাইব। আল্লাহ তার সন্তানকে ক্ষমা করে রোগমুক্তি করবেন, তার পরিবারকে ক্ষমা করবেন। এই দোয়াই আখেরি মোনাজাতে করব।
টাঙ্গাইল থেকে আসা মুসল্লি রমজান শেখ বলেন, অনেকেই বলে থাকেন ইজতেমা শুধু পুরুষদের জন্য। কিন্তু ইজতেমায় নারীরাও যে অংশ নিতে তা সত্যি প্রশংসার।
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার