আগামীকাল ঢাকা আসছেন সুষমা স্বরাজ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১১:৩৮ এএম, ২২ অক্টোবর ২০১৭ রবিবার
ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ দুই দিনের সফরে বাংলাদেশে আসছেন। ঢাকায় যৌথ পরামর্শক কমিটির বৈঠকে অংশ নেবেন তিনি।
আগামীকাল রোববার (২২ অক্টোবর) দুপুর ১২টা ৫৫ মিনিটে তাকে বহনকারী বিশেষ বিমানটি রাজধানীর কুর্মিটোলায় বঙ্গবন্ধু বিমান ঘাঁটিতে অবতরণ করবে। পরের দিন সোমবার তার ঢাকা ছাড়ার কথা রয়েছে।
ঢাকাস্থ ভারতীয় দূতাবাস সূত্রে এসব তথ্য জানা গেছে।
পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানাবেন। সন্ধ্যা সাড়ে সাতটায় সুষমা স্বরাজ গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সাক্ষাৎ করবেন।
এর আগে বিকেল সাড়ে ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দুই দেশের চতুর্থ যৌথ পরামর্শক কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। এ বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এবং ভারতের পক্ষে সুষমা স্বরাজ।
সোমবার (২৩ অক্টোবর) সকালে ঢাকাস্থ দিল্লি হাইকমিশনে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান শেষে তিনি দেশে ফিরে যাবেন।
জানা গেছে, সফরে সুষমা স্বরাজ ভারতের অর্থায়নে বাস্তবায়িত ১৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। এর মধ্যে পিরোজপুরের ভান্ডারিয়ার একটি প্রকল্পও রয়েছে।
সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরে নেওয়া সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন নিয়েও পর্যালোচনা হবে। এছাড়াও সফরে দুই দেশের প্রধানমন্ত্রীর পারস্পরিক সফরে নেওয়া বিভিন্ন সিদ্ধান্তের বাস্তবায়ন নিয়ে পর্যালোচনা করবে ভারত-বাংলাদেশ যৌথ কমিশন। বৈঠকে তিস্তার পানি বণ্টন চুক্তি ও রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হবে।
এবছর এপ্রিলে ভারত সফরে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০১৫ সালের জুনে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফর করেন।
- ডায়াবেটিস নিয়ন্ত্রণসহ আরও যেসব উপকার করে আমলকি
- সেমিফাইনালে স্পেন নাকি ফ্রান্স জিতবে কে, জানালো এআই
- দেশের বাজারে কমল সোনার দাম
- বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪
- ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল
- টানা বৃষ্টিতেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
- ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
- রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
- ফ্রান্স বনাম স্পেন: ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল
- ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল, জানুন দাম ও ফিচার
- সকালে লেবুপানি পানে যে উপকার পওয়া যায়
- বর্ষায় নারীদের যে স্বাস্থ্যঝুঁকি বাড়ে, সুস্থ থাকবেন যেভাবে
- সেই প্রতারণার মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে নারী নেতৃত্ব
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী
- বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ
- ঢাবির আজকের সব পরীক্ষা স্থগিত, চলবে ক্লাস
- সেই প্রতারণার মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত
- দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা
- ফ্রান্স বনাম স্পেন: ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল
- সকালে লেবুপানি পানে যে উপকার পওয়া যায়
- ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল, জানুন দাম ও ফিচার
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের
- বর্ষায় নারীদের যে স্বাস্থ্যঝুঁকি বাড়ে, সুস্থ থাকবেন যেভাবে
- রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
- ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল
- টানা বৃষ্টিতেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’











