আগামীকাল থেকে সুপার এইট শুরু, দেখে নিন সূচি
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:০৫ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২৬ শুক্রবার
ফাইল ছবি।
আগামীকাল শনিবার থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের সুপার এইট পর্ব। শ্রীলঙ্কার কলম্বোতে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় সুপার এইটের প্রথম ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও নিউজিল্যান্ড।
২০ দল নিয়ে এবারের বিশ্বকাপ শুরু হয়েছিল। প্রতিটি গ্রুপের সেরা ২টি করে দল সুপার এইটে খেলার যোগ্যতা অর্জন করে।
সুপার এইট পর্বে দুই গ্রুপে আটটি দল মাঠে নামবে। গ্রুপ-১-এ আছে দক্ষিণ আফ্রিকা, ভারত, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে। গ্রুপ-২-এ আছে পাকিস্তান, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড ও ইংল্যান্ড।
গ্রুপ-১-এর ম্যাচগুলো ভারতে এবং গ্রুপ-২-এর ম্যাচগুলো শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে।
গ্রুপ পর্বে পাওয়া পয়েন্ট সুপার এইটে যোগ হবে না। শূন্য হাতেই সুপার এইট পর্ব শুরু করবে দলগুলো। জয়ী দল পাবে ২ পয়েন্ট। বৃষ্টির কারণে কোন ম্যাচ যদি অন্তত ৫ ওভার করে খেলা না হয়, তাহলে ম্যাচটি ‘নো রেজাল্ট’ ঘোষণা হবে। সেক্ষেত্রে ম্যাচের দুই দলই ১টি করে পয়েন্ট পাবে।
কোন ম্যাচ টাই হলে সুপার ওভারে অনুষ্ঠিত হবে। সুপার ওভারেও যদি ম্যাচ টাই হয়, তাহলে ফল নির্ধারণ না হওয়া পর্যন্ত সুপার ওভার চলতে থাকবে।
প্রতিটি গ্রুপে থেকে শীর্ষ দুই দল সেমিফাইনালে খেলবে। ৪ ও ৫ মার্চ সেমিফাইনাল দুটি অনুষ্ঠিত হবে। ৮ মার্চ ফাইনাল দিয়ে শেষ হবে বিশ্বকাপ।
বিশ্বকাপের সুপার এইট গ্রুপ:
গ্রুপ-১: দক্ষিণ আফ্রিকা, ভারত, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে।
গ্রুপ-২: পাকিস্তান, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড ও ইংল্যান্ড।
সুপার এইট পর্বের সূচি (বাংলাদেশ সময়):
২১ ফেব্রুয়ারি: নিউজিল্যান্ড-পাকিস্তান (কলম্বো), রাত সাড়ে ৮টা
২২ ফেব্রুয়ারি: ইংল্যান্ড-শ্রীলঙ্কা (ক্যান্ডি), বিকেল সাড়ে ৪টা
২২ ফেব্রুয়ারি: দক্ষিণ আফ্রিকা- ভারত (আহমেদাবাদ), রাত সাড়ে ৮টা
২৩ ফেব্রুয়ারি: ওয়েস্ট ইন্ডিজ-জিম্বাবুয়ে (মুম্বাই), রাত সাড়ে ৮টা
২৪ ফেব্রুয়ারি: ইংল্যান্ড-পাকিস্তান (ক্যান্ডি), রাত সাড়ে ৮টা
২৫ ফেব্রুয়ারি: নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা (কলম্বো), রাত সাড়ে ৮টা
২৬ ফেব্রুয়ারি: ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকা (আহমেদাবাদ), বিকেল সাড়ে ৪টা
২৬ ফেব্রুয়ারি: ভারত-জিম্বাবুয়ে (চেন্নাই), রাত সাড়ে ৮টা
২৭ ফেব্রুয়ারি: ইংল্যান্ড-নিউজিল্যান্ড (কলম্বো), রাত সাড়ে ৮টা
২৮ ফেব্রুয়ারি: শ্রীলঙ্কা-পাকিস্তান (ক্যান্ডি), রাত সাড়ে ৮টা
১ মার্চ: জিম্বাবুয়ে-দক্ষিণ আফ্রিকা (দিল্লি), বিকেল সাড়ে ৪টা
১ মার্চ: ওয়েস্ট ইন্ডিজ-ভারত (কলকাতা) , রাত সাড়ে ৮টা
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- রামিসা হত্যা মামলা: রায়ের দিন নির্ধারণ হতে পারে আজ
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- সোনা: পৃথিবীর সবচেয়ে কাঙ্ক্ষিত ধাতুর গল্প
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- তৃণমূলের সব সাংগঠনিক কমিটি ভেঙে দিলেন মমতা
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার
- হামে প্রাণ গেল আরো ৭ শিশুর, মোট মৃত্যু ৬০০ ছাড়ালো











