ঢাকা, মঙ্গলবার ২৪, মার্চ ২০২৬ ১১:৪১:০৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার

আগামীকাল সাকিবের বোনের বিয়ে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ০১:৩৪ পিএম, ৩ মে ২০১৭ বুধবার

আগামীকাল (৪ মে) বৃহস্পতিবার বিশ্ববিখ্যাত অলরাউন্ডার সাকিব আল হাসানের একমাত্র বোন রিতুর বিয়ে।

বর মিরপুরের সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্যার ভাইয়ের ছেলে সাইফ। এ উপলক্ষে ঢাকার সেনাকুঞ্জে ব্যাপক আয়োজন করা হয়েছে।

তবে সাকিবের নিজ জেলা মাগুরার কেউ বিষয়টি জানে না। ছোট বোন রিতুর বিয়ের কারণেই ইংল্যান্ডের ফ্লাইট ধরে ঢাকায় আসছেন ক্রিকেটার সাকিব। অবশ্য এ খবর তার বাবা মাশরুর রেজা বা মা শিরিনের কাছ থেকে নিশ্চিত হওয়া যায়নি।

তবে সাকিব আল হাসানের ছোট মামা বাবলুর রহমান জানান, রিতুর বিয়ে উপলক্ষে সকালে তিনি পরিবারের অন্যদের নিয়ে ঢাকায় আসবেন। ভাগ্নির জামাইকে এখন পর্যন্ত তিনি দেখেননি। বিয়েতে ঢাকায় গেলেই দেখা হবে। তাই জামাই সাইফ সম্পর্কে রিতুর মামা বাবলু বেশি কিছু জানাতে পারেননি। অবশ্য হবু বর সাইফ ইতিপূর্বে মালয়েশিয়ায় ছিলেন বলেও জানান তিনি।