ঢাকা, শুক্রবার ২৪, জুলাই ২০২৬ ২২:১৬:৪৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি

আগামী সপ্তাহেই প্রভাস-কৃতির বিয়ে!

বিনোদন ডেস্কঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩০ এএম, ৯ ফেব্রুয়ারি ২০২৩ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাহুল-আথিয়া, সিদ্ধার্থ-কিয়ারার পর এবার বিয়ে হতে যাচ্ছে প্রভাস ও কৃতি শ্যাননের। আগামী সপ্তাহেই বিয়ের কাজটি সম্পন্ন করবেন এই তারকা জুটি। বিয়ের এই সম্পূর্ণ আয়োজন হবে মালদ্বীপে। তাদের ঘনিষ্ঠজন থেকে শুরু করে বলিউডপাড়ায় সবার মুখে মুখে এখন এ কথাই ভেসে বেড়াচ্ছে।

দু’দিন আগেই বিয়ের কাজ সম্পন্ন করেছেন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। এবার বলিউডে সবার দৃষ্টি প্রভাস ও কৃতির দিকে। কয়েকমাস ধরেই বিয়ের গুঞ্জন চলছে তাদের। যদিও বিয়ের বিষয়ে কোনো মন্তব্য করেননি দু’জনই। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে চলছে তুমুল আলোচনা।
অনেকটা যেচে এসে প্রভাস-কৃতির ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত এক সিনে সমালোচক সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন, তারকারা সবসময় বিয়ের বিষয়ে অস্বীকার করে। তারপর দেখা যায়, নির্দিষ্ট দিনে তারা বাগদান বা বিয়ে করছেন। প্রভাস ও কৃতির বিষয়টির এমনি একটি ঘটনা হবে। তারা মালদ্বীপে বিয়ে পর্ব সারবেন।

তবে এক্ষেত্রে প্রভাস-কৃতির মতো সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি পক্ষ বিয়ের বিষয়টি স্রেফ উড়িয়ে দিয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে একদিকে যখন বাদানুবাদ চলছে অন্যদিকে যদি সিদ্ধার্থ ও কিয়ারা বিয়ের আগের ঘটনা পর্যালোচনা করা হয় তবে চলতি বিষয়টি উড়িয়ে দেওয়া যাচ্ছে না একেবারে। প্রভাস-কিয়ারা জুটির ঘনিষ্ঠজনেরাও এ বিষয়ে নেগেটিভ কোনো মন্তব্য করেননি।

প্রভাস ও কৃতির লুকোচুরি এবং ঘনিষ্ঠজনদের অবস্থান মিলিয়ে আগামী সপ্তাহে তাদের বিয়ের বিষয়টি এখনও বাতিল করা যাচ্ছে না। তবে সময়ই বলে দেবে এ দু’জনের ক্ষেত্রে আসলেই কি ঘটতে চলেছে।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া