ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ১৫:১১:৪৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

আগুন পোহাতে গিয়ে দগ্ধ, অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু 

নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩২ পিএম, ১১ জানুয়ারি ২০২৩ বুধবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি এক অন্তঃসত্ত্বা নারী মারা গেছেন।

বুধবার (১১ জানুয়ারি) সকালে রংপুর মেডিকেল বার্ন ইউনিটের প্রধান ডা. আব্দুল হামিদ পলাশ এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত বুল্লি বেগম দিনাজপুরের ফুলবাড়ির বাসিন্দা।

ডা. আব্দুল হামিদ পলাশ জানান, মঙ্গলবার দুপুরে ফুলবাড়ি থেকে শরীরের ৮০ভাগ পোড়া নিয়ে ভর্তি হন এক অন্তঃসত্ত্বা নারী। ভর্তির কয়েক ঘণ্টা পরই তার মৃত্যু হয়। শ্বাসনালি পুড়ে যাওয়ায় তাকে বাঁচানো সম্ভব হয়নি।

তিনি আরও জানান, বর্তমানে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি আছেন আরও ১৫ জন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। এ বছর শীতের শুরু থেকে এ পর্যন্ত প্রায় ৩০ জন রোগী আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে ভর্তি হন। এর মধ্যে মারা যান বুল্লি বেগমসহ তিনজন নারী।