ঢাকা, সোমবার ০৮, জুন ২০২৬ ৮:২৬:৫৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না

আগের শিডিউলে চলবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শাটল ট্রেন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৩৭ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

আগের শিডিউলে চালু হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বন্ধ হওয়া তিন জোড়া শাটল ট্রেন। এর মধ্যে ক্যাম্পাস থেকে শহরের উদ্দেশে ছেড়ে যাওয়া সাড়ে ৫টার শাটল ট্রেন আজ থেকে চলবে। বাকি দুই জোড়া মঙ্গলবার থেকে চালু হবে।

রোববার রাত ১১টায় পরে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. শহিদুল ইসলাম। তিনি বলেন, সোমবার ক্যাম্পাস থেকে শহরের উদ্দেশে ছেড়ে যাওয়া সাড়ে ৫টার শাটলটি চালু হবে। পরের দিন মঙ্গলবার থেকে বাকি দুই জোড়া শাটল ট্রেনও আগের শিডিউলে চলাচল করবে।

প্রসঙ্গত, মাইলেজ ইস্যুতে গত ২৬ জানুয়ারি থেকে কর্মবিরতিতে যায় লোকো মাস্টাররা। এতে করে সারাদেশের রেল যোগাযোগ স্থবির হয়ে পড়ে। লোকো মাস্টার সংকটে রেলওয়ে কর্তৃপক্ষ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিন জোড়া শাটল ট্রেন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। লোকো মাস্টাররা এর দুই দিনের মাথায় আন্দোলন স্থগিত করলে ফের স্বাভাবিক হয়ে যায় সারাদেশের রেল যোগাযোগ। কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন চালু হয়নি।

এদিকে রোববার দুপুর দেড়টায় শাটল ট্রেন সংকট এবং নিয়মিত শিডিউলে ট্রেন চালুর দাবিতে প্রধান ফটকে তালা দেয় শিক্ষার্থীরা। এরই পরিপ্রেক্ষিতে প্রশাসন শাটল ট্রেনের বিপরীতে ছয়টি বাস চলাচলের সিদ্ধান্ত নেন।