আজকের তরুণরাই ভবিষ্যতের উন্নতির কারিগর: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫৯ পিএম, ৯ অক্টোবর ২০১৯ বুধবার
ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আজকের তরুণ-তরুণীরাই আগামী দিনে বাংলাদেশকে নেতৃত্ব দেবে। এরাই হবে ভবিষ্যতের উন্নতির কারিগর। তাই তাদেরকে দেশপ্রেমের আদর্শ নিয়ে বেড়ে উঠতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে শিশুদের জীবন গঠন করতে হবে।
আজ বুধবার (৯ অক্টোবর) বাংলাদেশ শিশু একাডেমিতে বিশ্ব শিশু দিবস উপলক্ষে শিশু অধিকার সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
সরকারপ্রধান বলেন, বাংলাদেশকে এমন সমৃদ্ধ ও উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে হবে যেখানে ক্ষুধা, দারিদ্র্য ও অক্ষরজ্ঞানহীনতা থাকবে না। আর এর জন্য এখন থেকেই নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে। তরুণ-তরুণীদের কর্মদক্ষতা যেন বিকশিত হয়, সেদিকে লক্ষ রাখছে সরকার।
প্রধানমন্ত্রী বলেন, আগে মায়েরা তাদের প্রতিবন্ধী ছেলেমেয়েদের কথা কাউকে সহজে বলতে পারতো না। এ নিয়ে মায়েদের নানা সমস্যায় পড়তে হতো। আওয়ামী লীগ সরকার এ ব্যাপারে সচেতন। বাংলাদেশে প্রায় ১৬ লাখ প্রতিবন্ধীকে আমরা মাসিক ভাতা দেওয়া শুরু করেছি, যাতে তাদের কেউ অবহেলা করতে না পারে। এছাড়া যেসব প্রতিবন্ধী পড়াশোনা করছে, তাদের বৃত্তি দেওয়ারও ব্যবস্থা করে দিয়েছি। শিশু অধিকার নিশ্চিতে প্রতিবন্ধী আইন তৈরি করে দিয়েছি।
শেখ হাসিনা বলেন, আমরা শিশু শ্রম নীতি তৈরি করেছি। শিশুরা এমন কোনও ঝুঁকির কাজ করবে না, যাতে তাদের স্বাস্থ্যের হানি হয়। আমরা শিশু নির্যাতন বন্ধে নানা পদক্ষেপ নিয়েছি। সেগুলো বাস্তবায়ন করা হচ্ছে। জাতির পিতার করে যাওয়া শিশু অধিকার আইনের আলোকেই তার সরকার ২০১১ সালে জাতীয় শিশু নীতিমালা প্রণয়ন করেছে।
তিনি আরো বলেন, আমরা শিশু শ্রম নীতি তৈরির পাশাপাশি শিশুদের শিক্ষা, খেলাধুলা, শরীরচর্চা, সাংস্কৃতিক চর্চা-সবদিকে যেন তাদের পারদর্শিতা গড়ে ওঠে, সেদিকে আমরা দৃষ্টি দিয়েছি। আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলে শিশুদের আধুনিক প্রযুক্তি দক্ষতাসম্পন্ন করে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেছি। আওয়ামী লীগ সরকার দেশের প্রতি জেলায় ভাষা প্রশিক্ষণ ল্যাবসহ শিশুদের প্রযুক্তি শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রতিষ্ঠা করেছে।
-জেডসি
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান











