ঢাকা, রবিবার ২৬, জুলাই ২০২৬ ৫:৩৩:৪৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা

আজিজাকে পুড়িয়ে হত্যাকারী চাচি বিউটি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৩:৪১ পিএম, ৫ নভেম্বর ২০১৭ রবিবার

নরসিংদীতে কিশোরী আজিজাকে পুড়িয়ে হত্যা মামলার অন্যতম প্রধান আসামি বিউটিসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। আজ মঙ্গলবার ভোররাত চারটার দিকে এই দুজনকে গ্রেফতার করে র‍্যাব-৯–এর একটি দল। অন্যজন হলেন বিউটির মা হোসনে আরা।

সিলেটের বিশ্বনাথের একটি গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

সেলফোন অভিযোগে গত শুক্রবার রাতে বিউটি বেগমের লোকজন আজিজাকে (১৪) তুলে নিয়ে যায়। পরে তার হাত-মুখ বেঁধে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়। গত শনিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সে মারা যায়। তার বাড়ি নরসিংদীর শিবপুর থানার খৈনকুট গ্রামে।

আজিজাকে ফোন চুরির অভিযোগে পুড়িয়ে হত্যা করার কথঅ পরিবার বললেও পুলিশ বলছে ভিন্ন কারণ। পুলিশ বলছে, পরিবারের ওই অভিযোগের সত্যতা মিলছে না। চাচি বিউটির অনৈতিক সম্পর্কের কথা জেনে ফেলায় প্রাণ দিতে হয়েছে তাকে।

আজিজাকে হত্যার অভিযোগে শনিবার রাত সাড়ে ১১টার দিকে তার বাবা আবদুস সাত্তার চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও তিনজনকে আসামি করে শিবপুর থানায় মামলা করেন। পুলিশ রাতেই এজাহারভুক্ত আসামি তমুজাকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ করে।