ঢাকা, মঙ্গলবার ২১, জুলাই ২০২৬ ১৪:৩১:৩৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ খেলাধুলা মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

আজীবন সম্মাননা পাচ্ছেন ফেরদৌসী মজুমদার

আপডেট: ০৭:২৩ এএম, ১৫ মে ২০১৫ শুক্রবার

indexস্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : দেশের জনপ্রিয় নাট্যদল নাগরিক নাট্যাঙ্গনের ২০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুরু হতে যাচ্ছে আট দিনব্যাপী পূর্তি উৎসব। ২০ থেকে ২৮ মে জাতীয় নাট্যশালার মূল মঞ্চে এ উৎসব চলবে। এই উৎসব আজীবন সম্মাননা পাচ্ছেন নাট্যজন ফেরদৌসী মজুমদার।
নাট্যদলটির জনপ্রিয় নাটক প্রাগৈতিহাসিক-এর শততম মঞ্চায়নও হতে যাচ্ছে। এছাড়াও এই উৎসব আরও কয়েকজনকে পদক দেয়া হবে। শতবার অংশ নেয়ার জন্য নির্দেশনায় লাকী ইনাম, নাট্যকার হিসেবে মাহমুদুল ইসলাম সেলিম, আলোক পরিকল্পনায় মো. জসীম উদ্দীন, মঞ্চ ও শিল্প নির্দেশনায় সাজু খাদেম, শতবার মঞ্চে অভিনয়ের জন্য হূদি হক, প্রলয় জামান ও কামরুজ্জামান রনি পদক পাচ্ছেন। উত্সবে অংশ নিচ্ছে দেশের পাঁচটি ও ভারতের দুটি নাট্যদল।
এগুলো হচ্ছে নাগরিক নাট্যাঙ্গন, ঢাকা থিয়েটার, পদাতিক নাট্যসংসদ, সময়, লোক নাট্যদল (সিদ্ধেশ্বরী)। এছাড়াও অংশ নিচ্ছে ভারতের নয়ে নাটুয়া ও আভাস। ১৫.০৫.২০১৫