ঢাকা, শনিবার ১৮, জুলাই ২০২৬ ১৮:৪৬:৩০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, বরখাস্ত ৭ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৫ হাজার ৬৯ ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ফ্রিকার আর নেই এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

আজীবন সম্মাননা পেলেন ফেরদৌসী রহমান

আপডেট: ০৭:৪৪ এএম, ১৬ জুন ২০১৫ মঙ্গলবার

ferdowsi rahmanস্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : দেশীয় সংগীতের অসামান্য কীর্তির জন্য সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের দশম আসরে আজীবন সম্মাননা পেলেন বরেণ্য শিল্পী ফেরদৌসী রহমান। ‘শুদ্ধ সংগীতের বিশ্বায়ন’ প্রতিপাদ্য নিয়ে সোমবার সন্ধ্যা ৭টায় রাজধানীর মিরপুর ইনডোর স্টেডিয়ামে শুরু হয় এই আয়োজন। অনুষ্ঠানে ফেরদৌসী রহমানকে উত্তরীয় পরিয়ে দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। এ ছাড়া তিনি পেয়েছেন ১ লাখ টাকার চেক ও ক্রেস্ট। পুরস্কার গ্রহণের সময় ফেরদৌসী মঞ্চে আমন্ত্রণ জানান তার ভাই মোস্তফা জামান আব্বাসী এবং আরেক কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমিনকে। এবারের আয়োজনে সংগীতের মোট ১৮টি শাখায় পুরস্কার প্রদানের পাশাপাশি থাকবে নবীন-প্রবীণ শিল্পীদের পরিবেশনা। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন ফারজানা ব্রাউনিয়া। পরিচালনায় শহিদুল আলম সাচ্চু। ১৬.০৬.২০১৫