ঢাকা, শনিবার ০৪, জুলাই ২০২৬ ৪:৪৬:৪৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫ এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন

আজ আসছে জাপানের দেয়া অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় চালান

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০১ পিএম, ৩১ জুলাই ২০২১ শনিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

বাংলাদেশকে দেয়া জাপানের উপহারের অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় চালান ঢাকার উদ্দেশে টোকিও ছেড়েছে। টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের আওতায় দেয়া এই চালানে ৭ লাখ ৮১ হাজার ৩২০ ডোজ ভ্যাকসিন রয়েছে।

জাপানের স্থানীয় সময় অনুযায়ী শুক্রবার রাত ১১টা ৪০ মিনিটে নিপ্পন এয়ার ওয়েজের একটি কার্গো বিমান টিকার চালান নিয়ে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়েছে। ফ্লাইটটি শনিবার ঢাকায় পৌঁছার কথা রয়েছে।

শুক্রবার সন্ধ্যায় টোকিওর বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।

জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন ফ্লাইটটি ঢাকা যাত্রার সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

আগামী ৩ আগস্ট জাপান থেকে ছয় লাখ অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকার আরেকটি চালান ঢাকায় আসার কথা রয়েছে। এ দুই চালানে মোট ১৩ লাখ টিকা পাচ্ছে বাংলাদেশ। সব মিলিয়ে বাংলাদেশকে জাপানের ৩০ লাখ টিকা দেওয়ার কথা।

এর আগে ২৪ জুলাই প্রথম দফায় অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার দুই লাখ ৪৫ হাজার ২০০ ডোজ টিকা ঢাকায় পৌঁছায়।

-জেডসি
 

এই বিভাগের জনপ্রিয়