আজ ইডেন মাতাবেন রুনা লায়লা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১০ পিএম, ২২ নভেম্বর ২০১৯ শুক্রবার
আজ ইডেন মাতাবেন রুনা লায়লা
গোলাপী বলের দিবারাত্রির টেস্টম্যাচের উদ্বোধনীতে আজ দুপুরে ইডেন গার্ডন মাতাবেন বাংলাদেশের কিংবদন্তি শিল্পী রুনা লায়লা। ইডেনে দিন-রাতের টেস্টের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে বৃহস্পতিবার রাতেই কলকাতায় পৌঁছেছেন রুনা লায়লা।
আর মাত্র কয়েক ঘন্টা পর কলকাতার ইডেনে ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ-ভারত প্রথম দিন-রাতের টেস্ট ম্যাচ। এ উপলক্ষে ইতোমধ্যে তিলোত্তমা সেজে উঠেছে গোলাপি আলোর মালায়। কলকাতা শহরের বহুতল থেকে রাস্তা ভরে গেছে গোলাপি আলোর ছটায়।
আজ শুক্রবার সেই ঐতিহাসিক ম্যাচের সাক্ষী থাকবে ইডেন। ভারতের মাটিতে প্রথম দিন-রাতের ম্যাচ। তাই আয়োজনেও রয়েছে কিছুটা চমক। সেখানে দুই দেশের রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত তো থাকবেনই, এছাড়া দুই দেশ মিলিয়ে আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের। সে অনুষ্ঠানের মূল মন্ত্রই হচ্ছে বাংলার সংস্কৃতিকে আর্ন্তজাতিক অঙ্গণে তুলে ধরা।
শুক্রবার উদ্বোধনের পরই বিশেষ নিবেদন থাকছে সৌরেন্দ্র-সৌম্যজিতের। এরপরই মঞ্চে উঠবেন বাংলাদেশি কিংবদন্তি গায়িকা রুনা লায়লা। ইডেনে প্রথমবারের এই ঐতিহাসিক ম্যাচে গান গাওয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত এই শিল্পী। সৌরভ গাঙ্গুলী নিজে তাকে ফোন করে অনুরোধ জানান অনুষ্ঠানে গান গাওয়ার জন্য।
কী কী গান গাইবেন কিংবদন্তি? রুনা লায়লা জানালেন, ‘সাধের লাউ’, ‘বন্ধু তিন দিন’, ‘দামাদম মাস্ত কালান্দর’- এগুলো তো থাকবেই। এছাড়াও গাইবেন আরও কয়েকটি জনপ্রিয় গান।
ইডেনে দিন-রাতের টেস্টের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ রুনা লায়লা এখন কলকাতায়। ইডেনে গায়িকার লাইভ পরফর্মেন্স দেখতে দুই দেশের অগণিত দর্শক অপেক্ষায় রয়েছেন।
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান











