ঢাকা, বুধবার ১৫, জুলাই ২০২৬ ১৯:৩৩:৩০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ সাবেক ব্রিটিশ মন্ত্রী উইডিকম্বকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে:পুলিশ শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর ২৫ ঘণ্টা পর রাজশাহী থেকে বাস চলাচল স্বাভাবিক ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ

আজ ঢাকায় আসছেন ইউএনএফপিএর নির্বাহী পরিচালক

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৬:৩৩ পিএম, ২১ মে ২০১৮ সোমবার

চার দিনের সফরে আজ সোমবার ঢাকা আসছেন জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) নির্বাহী পরিচালক ও আন্ডার সেক্রেটারি জেনারেল ড. নাটালিয়া কানেম।

 

ইউএনএফপিএর নির্বাহী পরিচালক হিসেবে তার প্রথম বাংলাদেশ সফরে বাংলাদেশের বর্তমান মাতৃ স্বাস্থ্যের অবস্থা, পরিবার পরিকল্পনা, কিশোর ও যুবকদের অবস্থা, লিঙ্গসমতাসহ বেশ কয়েকটি বিষয়ে আলোচনা করবেন কানেম।

 

বাংলাদেশের ইউএনএফপিএ’র তথ্যনুসারে, ২০১৭ সালের অক্টোবরে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল র‌্যাংকে ইউএনএফপিএ-এর প্রধান হন কানেম। তার এই সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মাদ নাসিম এবং পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সাথে সাক্ষাৎ করবেন।

 

এছাড়াও টেকসই উন্নয়ন এবং আসন্ন ২৫তম আন্তর্জাতিক জনসংখ্যা উন্নয় বিষয়ক সম্মেলন নিয়ে জাতিসংঘের বিভিন্ন সংস্থাসমূহ, উন্নয়ন সহযোগী, সুশীল সমাজ এবং গণমাধ্যমের সাথে মত বিনিময় করবেন তিনি। সফরের এই সময়ে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পও পরিদর্শন করার কথা রয়েছে কানেমের।