ঢাকা, শনিবার ০৭, নভেম্বর ২০২৬ ১৬:১৭:০৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ২৫০ ফিলিস্তিনি যুগলের গণবিয়ে চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, শিক্ষিকাসহ নিহত ২ আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান

আজ ঢাকায় আসছেন দীপিকা

আপডেট: ১০:৫৩ এএম, ৩০ মে ২০১৫ শনিবার

DeepikaPadukoneস্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : আজ প্রথমবারের মতো ঢাকায় আসছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ূকোন। সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা কনভেনশন হলে একটি আয়োজনে অংশ নেবেন বলে জানিয়েছে ইউনিলিভার কর্তৃপক্ষ। জানা গেছে, অনুষ্ঠানের প্রথম ভাগে দীপিকা ইউনিলিভার বাংলাদেশের লাক্স সাবানের প্রচারের কাজ করবেন। এরপর শুরু হবে তার সাংস্কৃতিক অনুষ্ঠান। এখানে দীপিকা অভিনীত 'ওম শান্তি ওম', 'চেন্নাই এক্সপ্রেস', 'ইয়ে জাওয়ানি হে দিওয়ানি' ছবির কয়েকটি জনপ্রিয় গানের সঙ্গে নৃত্য পরিবেশনা করবেন তিন সেরা লাক্স সুন্দরী শানু, মিম ও মেহজাবিন। দীপিকা অভিনীত ছবির গান ছাড়াও তিনজন একটি করে বাংলা জনপ্রিয় গানের সঙ্গে নৃত্য পরিবেশনা করবেন। এগুলোর কোরিওগ্রাফি করেছেন ড্যান্সার-কোরিওগ্রাফার ওয়ার্দা রিহাব। কয়েক মাস ধরে টিভি ক্যাম্পেইনের মাধ্যমেই পুরো দেশবাসী জেনে গেছেন, ঢাকায় আসবেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ূকোন। দেশের লাক্স ব্যবহারকারী অগণিত ভোক্তা দীপিকাকে একনজর দেখতে অধীর আগ্রহে বসে আছেন। ৩০.০৫.২০১৫