আজ ঢাকায় আসছেন মার্কিন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০৫ এএম, ১৬ অক্টোবর ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আখতার। সোমবার (১৬ অক্টোবর) সকালে তিনি ঢাকায় আসবেন বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।
জানা গেছে, সোমবার ভোরে তার ঢাকায় আসার কথা রয়েছে। বাংলাদেশ সফরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন গুরুত্ব পাবে। এছাড়া দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় ও রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনা হতে পারে।
কূটনৈতিক সূত্রের তথ্যমতে, সোমবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাসহ সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের নানা বিষয়ে বৈঠক করবেন তিনি। এরপর মঙ্গলবার (১৮ অক্টোবর) রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে তার কক্সবাজার যাওয়ার কথা রয়েছে।
কূটনৈতিক সূত্র আরও জানিয়েছে, আফরিন আক্তারের সফরে আলোচনায় নির্বাচন, ভারত প্রশান্ত মহাসাগরীয় কৌশল, অর্থনীতি, পরিবেশ, নিরাপত্তা ও রোহিঙ্গা ইস্যু গুরুত্ব পেতে পারে। তার সফরসূচি চূড়ান্ত করতে দুই দেশের কূটনীতিকরা কাজ করছেন। এখন পর্যন্ত পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠকের বিষয়টি চূড়ান্ত হয়েছে।
মূলত বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে সরব যুক্তরাষ্ট্র। অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নানা পদক্ষেপ নিচ্ছে দেশটি। চলতি বছরে এজন্য নতুন ভিসানীতি দিয়েছে যুক্তরাষ্ট্র। ফলে এবারের সফলে নির্বাচনের ইস্যুতে কোনো বার্তা দিতে পারেন বলে ধারণা কূটনৈতিক সূত্রগুলোর। এছাড়া ওয়াশিংটনের পক্ষ থেকে সংলাপের বার্তাও দিতে পারেন তিনি।
এর আগে গত বছরের মে মাসে ঢাকায় এসেছিলেন এ ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। ওই সময়ে তিনি ঢাকায় ভারত মহাসাগরীয় সম্মেলনে যোগ দেন। তার আগে ২০২২ সালের নভেম্বরে প্রথম ঢাকা সফর করেন আফরিন।
- আজকের বাজারের সোনার দাম জেনে নিন
- ১৯ বিষয়ে অগ্রাধিকার দিয়ে ইশতেহার ঘোষণা শামা ওবায়েদের
- রমজান মাসের অফিস সময় নির্ধারণ
- ২০ ফেব্রুয়ারি শুরু অমর একুশে বইমেলা, চলবে ২৫ দিন
- বিশ্বকাপ ফুটবলের টিকেট মিলল কি না জানা যাবে আজ
- ববিতাসহ দশ বিশিষ্ট ব্যক্তি পাচ্ছেন একুশে পদক
- দেশে এসেছে ৩ লাখ ৭৯ হাজারের বেশি পোস্টাল ব্যালট
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান দ্বিতীয়
- আচরণবিধি লঙ্ঘন: চাঁ.গঞ্জে দুইটি তোরণ ভেঙে দিল প্রশাসন
- নির্বাচিত হলে ৫ বছর আপনাদের পাহারা দেব: রুমিন ফারহানা
- আজ থেকে দুই দিন নারায়ণগঞ্জ–মুন্সিগঞ্জে গ্যাসের তীব্র স্বল্পচাপ
- ভোটের দিন মেট্রোরেল চলবে
- রাস্তায় ময়লার পাহাড়, কোথায় বর্জ্য ব্যবস্থাপনা?
- ফেসবুক বুস্টিং ও ডিজিটাল প্রচারণার হিসাব দিতে হবে নির্বাচন কমিশনে
- সুষ্ঠু পরিকল্পনায় সব সমস্যার সমাধান সম্ভব :ডা. জুবাইদা
- সমঅধিকার প্রতিষ্ঠা করাই বিএনপির লক্ষ্য: ডা. জুবাইদা
- ২০৩০ সালের মধ্যে ৫৪ লাখ শিশুর মৃত্যুঝুঁকি: গবেষণা সতর্কবার্তা
- নেপালকে ৪-০ গোলে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ
- ৯ তলা থেকে লাফ দিয়ে ৩ বোনের আত্মহত্যা
- কবির বিদায় এবং একজন রিপোর্টারের স্মৃতি
- ঢাকার আবহাওয়া আজ আংশিক মেঘলা থাকবে
- শিশু-কিশোরদের জন্য কতটা নিরাপদ ডিজিটাল দুনিয়া?
- আজ ‘খুবই অস্বাস্থ্যকর’ ঢাকার বায়ু
- আজ বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- গাজা গণহত্যা: ফ্রান্সে দুই ইসরায়েলি নারীর গ্রেপ্তারি পরোয়ানা
- রাজধানীতে গাছে গাছে আমের মুকুল
- সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা আনছে স্পেন-গ্রিস
- ফেসবুক ও জিমেইলের ১৪৯ মিলিয়নের বেশি তথ্য ফাঁস
- রাস্তায় ময়লার পাহাড়, কোথায় বর্জ্য ব্যবস্থাপনা?
- তারেক রহমানের উদ্দেশে বিদিশার খোলা চিঠি











