আজ থেকে বিমানের সব সিটে যাত্রী পরিবহন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪১ এএম, ১৩ সেপ্টেম্বর ২০২০ রবিবার
ছবি: সংগৃহীত
অবশেষে প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে বিমানের সিটে যাত্রী পরিবহনে আরোপিত বিধিনিষেধ উঠে গেলো। আজ রবিবার থেকে বিমানের সবগুলো সিটে যাত্রী নিতে পারবে এয়ারলাইন্সগুলো। পাশাপাশি সিটগুলোতে যাত্রীরা বসতে পারবেন।তবে সামনে ও পেছনে দুটি করে মোট চারটি সিট ফাঁকা রাখতে হবে।
মূলত কোনো যাত্রী অসুস্থতা অনুভব করলে যেন তাকে আলাদা করে সেখানে বসানো যায় সেই লক্ষ্যে চার সিট ফাঁকা রাখার সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
শনিবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) দেশের বিমান সংস্থাগুলোকে এই নির্দেশনা দেয়।
বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম বলেন, বিমানের সব সিটে যাত্রী নেয়ার বিষয়টি জানিয়েছে কর্তৃপক্ষ। তবে তাদের নির্দেশনা হচ্ছে, সামনে ও পেছনে চার সিট ফাঁকা রাখতে হবে।
রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক কর্মকর্তাও তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজই তাদের এই নির্দেশনা দেয়া হয়েছে।
করোনাভাইরাসের কারণে গত ২১ মার্চ থেকে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল বন্ধ করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। তবে স্বাস্থ্যবিধি অনুসরণ করে গত ১ জুন থেকে সৈয়দপুর, চট্টগ্রাম ও সিলেট রুটে ফ্লাইট পরিচালনা অনুমতি দেয় বেবিচক। এরপর যশোর, বরিশাল ও রাজশাহীতেও ফ্লাইট চালু করে কর্তৃপক্ষ।
অন্যদিকে গত ১৬ মার্চ থেকে যুক্তরাজ্য ছাড়া ইউরোপের অন্য সব দেশের সঙ্গে বাংলাদেশের নিয়মিত ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যায়। পরে অন্যান্য দেশের সঙ্গেও ফ্লাইট বন্ধ রাখা হয়।
বাংলাদেশের সঙ্গে ফ্লাইট চলাচল হয় এমন ১৭টি দেশের মধ্যে কেবল চীনের সঙ্গেই প্যাসেঞ্জার ফ্লাইট চালু রাখা হয় সীমিত পরিসরে।
আন্তর্জাতিক রুটে নিয়মিত ফ্লাইট চলাচলে ১৫ জুন পর্যন্ত নিষেধাজ্ঞার পর ১৬ জুন থেকে কয়েকটি রুটে ফ্লাইট চলাচলের অনুমতি পায় দেশের বিমান সংস্থাগুলো।
এই সময়ের মধ্যে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) বেঁধে দেয়া স্বাস্থ্য সুরক্ষার নিয়ম মেনেই কাজ চালাতে হয় এয়ারলাইন্সগুলোকে। এরমধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল এক সিটে যাত্রী বসলে পাশের সিট খালি রাখা হতো। এ নিয়ম গতকাল শনিবার পর্যন্ত চালু ছিল।
-জেডসি
- হাসপাতাল ও ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল
- চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
- ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
- যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু
- অবসরের ঘোষণা দিলেন নেইমার
- ব্রাজিলের খেলা দেখে নারী সমর্থকের বমি, অতঃপর...
- কক্সবাজারে পাহাড় ধসে নারী-শিশুসহ ৯ জনের মৃত্যু
- মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড
- ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে
- শুভ জন্মদিন কমরেড ক্লারা জেটকিন
- হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১
- বিশ্বে ১০ লাখ নতুন ধনকুবের
- গুগল ম্যাপসে খাবার অর্ডার করা যাবে
- স্ট্রোক নাকি সাধারণ জ্ঞান হারানো, বুঝবেন যেভাবে
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- শুভ জন্মদিন কমরেড ক্লারা জেটকিন
- হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১
- ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩ হাজার ছুঁইছুঁই
- আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী
- অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী
- মহিলা বিষয়ক অধিদফতরে ৭৩১ জনের বিশাল নিয়োগ
- কোয়ার্টার ফাইনালে ফ্রান্স
- কানাডাকে উড়িয়ে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে মরক্কো
- ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
- মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড
- ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে
- যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু
- সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি











