ঢাকা, সোমবার ০৮, জুন ২০২৬ ১৯:৫০:৪৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন

আজ থেকে ব্যাংক লেনদেনে নতুন সময়সূচি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩৮ এএম, ৩ এপ্রিল ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

পবিত্র রমজান মাস উপলক্ষে ব্যাংকের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।সম্প্রতি বাংলাদেশ ব্যাংক এ-সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রোববার (৩ এপ্রিল) থেকে ব্যাংক লেনদেন সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত করা যাবে। তবে, ব্যাংক খোলা থাকবে সাড়ে ৪টা পর্যন্ত।

নতুন নির্দেশনা অনুযায়ী, জোহরের নামাজের বিরতি থাকবে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত। এ ছাড়া শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি।

এ ছাড়া অন্য একটি নির্দেশনায় বলা হয়েছে, নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকবে।

রমজান মাস শেষ হওয়ার পর আর্থিক প্রতিষ্ঠানের অফিসের সময়সূচি আগের মতো চলবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।


দৈনিক দেশতথ্য//এল//
উইমেনআই২৪ডটকম//এল//
জনতারকণ্ঠ//এলএইচ//
চিত্রদেশ//এফ//
সিটিনিউজ সেভেন ডটকম//আর//