আজ বাংলাদেশেও মুক্তি পাচ্ছে মাইকেল জ্যাকসনের বায়োপিক
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৭ এএম, ২৪ এপ্রিল ২০২৬ শুক্রবার
মাইকেল জ্যাকসন
বিশ্বজুড়ে অগণিত ভক্তের কাছে মাইকেল জ্যাকসন এক দুর্নিবার আকর্ষণের নাম। তিনি শুধু পপসম্রাটই নন, কোটি মানুষের হৃদয়ের সম্রাট। ২০০৯ সালে মাত্র ৫০ বছর বয়সে মৃত্যুর পরও তার জনপ্রিয়তা এতটুকু কমেনি। বরং সময়ের সঙ্গে তা আরও বিস্তৃত হয়েছে। স্পটিফাইয়ে তার মাসিক শ্রোতা প্রায় ৬৫ মিলিয়ন। জীবদ্দশায় যেমন তাকে ঘিরে কৌতূহল ছিল, মৃত্যুর পরও সেই আগ্রহ অটুট রয়েছে।
তারই প্রমাণ, তার জীবন নিয়ে নির্মিত বায়োপিক ‘মাইকেল’ ঘিরে বিশ্বব্যাপী উচ্ছ্বাস। অবশেষে অপেক্ষার অবসান ঘটছে। আজ শুক্রবার ২৪ এপ্রিল আন্তর্জাতিকভাবে মুক্তি পাচ্ছে সিনেমাটি। একই দিনে বাংলাদেশেও এটি মুক্তি পাবে স্টার সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার সিনোমাসসহ বেশ কয়েকটি মাল্টিপ্লেক্সে।
অ্যান্টোয়ান ফুকোয়া পরিচালিত এই সিনেমাতে মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন তার ভাইপো জাফার জ্যাকসন। আরও অভিনয় করেছেন মাইলস টেলার, কোলম্যান ডোমিঙ্গো, ক্যাট গ্রাহাম, নিয়ালং, লরা হ্যারিয়ার, কেনড্রিক স্যাম্পসন ও জুলিয়ানো ক্রু ভ্যালদি।
সিনেমাতে সংগীতের বাইরেও মাইকেল জ্যাকসনের জীবনের নানা দিক তুলে ধরা হয়েছে। জ্যাকসন ফাইভ ব্যান্ডের তরুণ সদস্য থেকে কীভাবে তিনি বিশ্বসংগীতের সবচেয়ে বড় তারকায় পরিণত হন, সেই যাত্রাপথই এখানে প্রধানভাবে দেখানো হবে। মঞ্চের বাইরের জীবন, একক সংগীতজীবনের সোনালি সময় এবং ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো দর্শক দেখতে পাবেন কাছ থেকে।
এছাড়া তার জীবনের গুরুত্বপূর্ণ মানুষদের চরিত্রও তুলে ধরা হয়েছে সিনেমাতে। তার বাবা জো জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন কোলম্যান ডোমিঙ্গো এবং মা ক্যাথরিন জ্যাকসনের ভূমিকায় রয়েছেন নিয়ালং। বোন লাটোয়া জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন জেসিকা সুলা। পাশাপাশি সংগীত জগতের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব বেরি গর্ডি, সুজান দে পাসে এবং ডায়ানা রসের চরিত্রও রয়েছে এতে।
মাইকেল জ্যাকসনের ভক্তদের জন্য এটি নিঃসন্দেহে বড় আয়োজন। ট্রেলারেই বোঝা যায়, তার সংগীত, নাচ এবং তারকাখ্যাতির যাত্রাকে নির্মাতা জাঁকজমকপূর্ণভাবে বড় পর্দায় তুলে ধরতে চেয়েছেন। গত বছরের নভেম্বরে প্রকাশিত টিজারটি মাত্র ২৪ ঘণ্টায় ১১৬.২ মিলিয়ন ভিউ পেয়ে রেকর্ড গড়েছিল। ট্রেলার মুক্তির পরও সেই ধারা অব্যাহত রয়েছে।
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- ঢাকায় চালু হচ্ছে ‘হ্যালো ডিসি’
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬
- চীনে ৩৫ বছর পর দেখা হলো মা-মেয়ের
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল








