আজ বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে প্রধানমন্ত্রীর সংবর্ধনা
আপডেট: ০৬:৩১ পিএম, ২৮ মে ২০১৫ বৃহস্পতিবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : আজ শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এ নাগরিক সংবর্ধনা দেওয়া হবে। এরই মধ্যে সংবর্ধনার সব প্রস্তুতি সম্পন্ন করেছে জাতীয় নাগরিক কমিটি।
ভারতের সঙ্গে স্থলসীমান্ত চুক্তি বাস্তবায়নসহ শেখ হাসিনার নেতৃত্বে জাতীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতা ও অর্জনের জন্য জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে এ সংবর্ধনা দেওয়া হচ্ছে।
আজ শুক্রবার (২৯ মে) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এ নাগরিক সংবর্ধনা অনুষ্ঠিত হবে।
এ সংবর্ধনা দিতে এর আগে দেশবরেণ্য বুদ্ধিজীবী, কবি, সাহিত্যিক, শিক্ষক, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট নাগরিকদের নিয়ে ২০২ সদস্যের জাতীয় নাগরিক কমিটি গঠন করা হয়।
বুধবার (২৭ মে) মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে এ জাতীয় নাগরিক কমিটি আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি তুলে ধরা হয়।
এদিকে জাতীয় নাগরিক কমিটির এ সংবর্ধনা অনুষ্ঠান সফল করতে আওয়ামী লীগের পক্ষ থেকেও প্রস্তুতি নেয়া হয়েছে। এ উপলক্ষে বুধবার ঢাকা মহানগর আওয়ামী লীগ এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় নাগরিক কমিটির সংবাদ সম্মেলনে কমিটির আহ্বায়ক সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক জানান,নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে বিশিষ্ট নাগরিকরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের বিভিন্ন অর্জন নিয়ে কথা বলবেন। মুক্তিযুদ্ধের পক্ষের সব রাজনৈতিক দল,শক্তি ও মানুষকে এ অনুষ্ঠানকে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান তিনি।
সংবর্ধনা অনুষ্ঠান সম্পর্কে তিনি বলেন,শেখ হাসিনার সরকারের বিভিন্ন অর্জন নিয়ে উৎসবের একটি মর্মসঙ্গীত রচিত হয়েছে। অনুষ্ঠানে এ সঙ্গীত পরিবেশন করা হবে। এরপর অভিজ্ঞানপত্র পাঠ ও সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সব শেষে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিক-নির্দেশনামূলক ভাষণ দেবেন।
পুরো অনুষ্ঠানটি দুই ঘণ্টার মধ্যে শেষ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রতিকূল আবহাওয়ার কথা বিবেচনায় রেখে ও লক্ষাধিক মানুষের অংশগ্রহণের ব্যবস্থা রেখে মঞ্চ ও অনুষ্ঠানস্থল সাজানো হচ্ছে বলেও জানান তিনি।
২৯.০৫.২০১৫
- হামে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৫১
- হোয়াটসঅ্যাপে প্রতারণা থেকে বাঁচতে সেটিংস বদলান
- উত্তরে নদনদীর পানি বাড়ছে, বন্যার শঙ্কা
- ২৩ বছরের ভাড়াটিয়াকে বাড়ি উপহার দিলেন মালিক
- এআই ঝুঁকি: `মেশিন আমার কাজ করলে, সংসার চালব কীভাবে?`
- হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ
- নারীরা রাস্তায় যৌন হয়রানির শিকার হলে যা করবেন
- আজ রাতে ফাইনালের মহারণে আর্জেন্টিনা-স্পেন
- এইচএসসি পাসেই ব্র্যাকে চাকরি মিলছে
- গুচ্ছে চূড়ান্ত ভর্তির সময় বাড়ল ২১ জুলাই পর্যন্ত
- আর্জেন্টিনা-স্পেনের হাফটাইমে শাকিরা-বিবারদের কনসার্ট
- গৃহিণী থেকে সফল কৃষি উদ্যোক্তা খাদিজা
- পুশইনের শিকার সেই রেশমা এখন কারাগারে
- আগামী ৩ দিন ভারী বৃষ্টির আভাস, ৬ জেলায় বন্যার শঙ্কা
- সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা
- বৃষ্টিতে কফি পানের উপকারিতা জেনে নিন
- এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা
- ফ্যাশন হাউজ আড়ংয়ে অফিসার পদে চাকরি
- কোলের সেই শিশু ইয়ামাল ফাইনালে মেসির প্রতিদ্বন্দ্বী
- শিল্পকলা একাডেমিতে রুনা লায়লার একক সঙ্গীতসন্ধ্যা
- আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল বিশ্বের সবচেয়ে দামী
- কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়েছেন কয়েদি
- বিশ্বকাপ ফাইনালকে সামনে রেখে মেক্সিকোতে গণবিয়ে
- কমছে না ঢাকার ভ্যাপসা গরম, দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস
- মহাকাশে মিলল ‘মিষ্টি’, প্রথমবার শনাক্ত হলো শর্করা অণু
- উত্তরে নদনদীর পানি বাড়ছে, বন্যার শঙ্কা
- টানা বৃষ্টিতে ডুবছে ভবদহ, প্লাবিত দুই শতাধিক মাছের ঘের
- কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, বরখাস্ত ৭
- এইচএসসি পাসেই ব্র্যাকে চাকরি মিলছে
- দাবানলের ধোঁয়ায় বিশ্বকাপ ফাইনাল ঘিরে শঙ্কা











