আজ বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস
আপডেট: ০৭:২৭ পিএম, ১১ জুন ২০১৫ বৃহস্পতিবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : আজ ১২ জুন শুক্রবার বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস। ১৯৯৯ সানের জুন মাসে আন্তর্জাতিক শ্রম সংস্থা ‘আইএলও’ শিশুশ্রম নিরসন সনদ-১৮২ গ্রহণের পর থেকে প্রতিবছর ১২ জুন বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস হিসেবে পালিত হয়ে থাকে।
বর্তমানে দেশে শিশুশ্রমিকের সংখ্যা কত তা সরকার জানে না। বেসরকারি কোনো প্রতিষ্ঠানেরও এ বিষয়ে জানা নেই। ২০০৩ সালের সর্বশেষ জাতীয় শিশুশ্রম জরিপের তথ্য দিয়েই বিভিন্ন কার্যক্রম চলছে। তবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সহায়তায় শিশুশ্রম নিয়ে আরেকটি জাতীয় সমীক্ষা করছে। আগামী বছর এ সমীক্ষার ফলাফল প্রকাশ পেলে শিশুশ্রমিকের সঠিক সংখ্যা জানা যাবে।
২০০৩ সালের জরিপের তথ্য অনুযায়ী,দেশে পাঁচ থেকে ১৭ বছর বয়সীদের মধ্যে ১৩ লাখ শিশু ঝুঁকিপূর্ণ কাজের সঙ্গে যুক্ত ছিল। এমন অবস্থার মধ্য দিয়ে বিশ্বের নানা দেশের মত বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হচ্ছে। এ বছরের দিবসের প্রতিপাদ্য ‘শিশুশ্রমকে না বলুন, মান সম্মত শিক্ষাকে হ্যাঁ বলুন’।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
সরকারি ও শিশু অধিকার নিয়ে কর্মরত দেশী-বিদেশী সংস্থাগুলো দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়,আইএলও বাংলাদেশ অফিস,গ্লোবাল মার্চ এগেইনেস্ট চাইল্ড লেবার বাংলাদেশ চ্যাপ্টার,বাংলাদেশ শিশু অধিকার ফোরাম,সোস্যাল অ্যান্ড ইকোনমিকস ইনহেন্সমেন্ট প্রোগ্রাম (সিপ),বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম,বিকশিত বাংলাদেশ, মানুষের জন্য ফাউন্ডেশন,সেভ দ্যা চিলড্রেন আলোচনা সভা ও সেমিনারের আয়োজন করেছে।
১২.০৬.২০১৫ - মার্কিন নির্বাচনে ইতিহাস গড়া প্রথম দক্ষিণ এশীয় মুসলিম নারী
- তানজিন তিশার সদস্যপদ অনির্দিষ্টকালের স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ
- বিদেশে নাগরিকত্ব রয়েছে যেসব বলিউড তারকার
- ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ২৫০ ফিলিস্তিনি যুগলের গণবিয়ে
- `আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে`
- চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, শিক্ষিকাসহ নিহত ২
- প্রতিবাদ প্রতিরোধে আজো প্রাসঙ্গিক নজরুল
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মশলাদার এবং সুস্বাদু চিকেন কষার রেসিপি
- টোল ছাড়াই এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের সুযোগ আজ
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
- আইসিসির মাসসেরা খেলোয়াড়ের তালিকায় বাংলাদেশের সোবহানা
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- কাছের মানুষের ছোট ছোট অবহেলা কেন বেশি কষ্ট দেয়?
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি
- গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণ দাবিতে উত্তাল ক্যাম্পাস
- তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম
- সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ
- মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ
- মধ্যরাতে চিত্রনায়িকা পরীমনির রহস্যময় পোস্ট
- আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
- রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট
- প্রতিবাদ প্রতিরোধে আজো প্রাসঙ্গিক নজরুল
- ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ২৫০ ফিলিস্তিনি যুগলের গণবিয়ে
- মশলাদার এবং সুস্বাদু চিকেন কষার রেসিপি
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা











