আজ বুধবার পবিত্র ঈদুল ফিতর
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৩২ এএম, ৫ জুন ২০১৯ বুধবার
সারা দেশে মুসলিমদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর আজ বুধবার। চাঁদ দেখার মধ্য দিয়ে এক মাস ধরে সংযম সাধনার ইতি ঘটল। এরই মধ্যে শুরু হয়ে গেছে শুভেচ্ছা বিনিময়। রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
মঙ্গলবার রাত ১১টার দিকে শাওয়াল মাসের চাঁদ দেখার তথ্য সংশোধন করে জাতীয় চাঁদ দেখা কমিটি এ সিদ্ধান্ত জানায়।
সংবাদ সম্মেলনে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ জানান, বেশ কয়েকজনের চাঁদ দেখার সাক্ষ্য নিয়ে চাঁদ দেখা কমিটির নতুন সিদ্ধান্ত অনুযায়ী বুধবার সারা দেশে পবিত্র ঈদুল ফিতর পালিত হবে।
এদিকে, নিজেদের গ্রামে প্রিয়জনদের সাথে ঈদ উদযাপন করতে ইতোমধ্যে লাখ লাখ মানুষ রাজধানী ছেড়ে গেছেন।
নির্বিঘ্নে ঈদের জামাত আয়োজনে রাজধানী ঢাকাসহ সারাদেশে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
রাজধানীতে হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এতে অংশ নেবেন। তবে আবহাওয়া খারাপ থাকলে প্রধান জামাত বায়তুল মুকাররম জাতীয় মসজিদে সকাল ৯টায় আয়োজন করা হবে। সেই সাথে বায়তুল মুকাররমে পর্যায়ক্রমে পাঁচটি ঈদ জামাত হবে।
জাতীয় ঈদগাহ ও জাতীয় মসজিদে পুরুষদের পাশাপাশি নারীদের নামাজে অংশ নেওয়ার ব্যবস্থা থাকছে।
কিশোরগঞ্জের শোলাকিয়া এবং দিনাজপুরের গোর-এ শহীদ বড় ময়দানে দুটি বৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হবে। সেই সাথে দেশব্যাপী বিভিন্ন ঈদগাহ, মসজিদ ও খোলা মাঠে ঈদের নামাজ পড়বেন মুসল্লিরা।
ঈদের দিন সরকারি ও বেসরকারি অফিস ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। সেই সাথে শহরের প্রধান সড়ক ও সড়কদ্বীপগুলো জাতীয় পতাকা এবং বাংলা ও আরবিতে ঈদ মোবারক লেখা পতাকায় সাজানো হবে। টেলিভিশন চ্যালেন ও রেডিও স্টেশনগুলো বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করবে।
ঈদ উপলক্ষে কারাগার, হাসপাতাল, সরকারি শিশু কেন্দ্র, ছোটমনি নিবাস ও আশ্রয় কেন্দ্রগুলোতে বিশেষ খাবারের ব্যবস্থা থাকবে।
এদিকে, জাতীয় ঈদগাহে নির্বিঘ্নে ঈদের জামাত আয়োজনে ঢাকা মহানগর পুলিশ কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।
- প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে
- আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- নগদে চাকরি , থাকছে না বয়সসীমা
- আম খেলে কি ওজন বাড়ে?
- হৃদযন্ত্র ভালো রাখতে বর্ষার ৫ ফল
- কানাডায় গুলিবর্ষণে দুইজন নিহত
- আজও সারা দেশে বৃষ্টির আভাস, ৫ জেলায় ভূমিধসের উচ্চ ঝুঁকি
- পদ্মা নদীতে ধরা পড়ল এক মণ ওজনের কাতলা
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু
- ঢাকার বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার, গ্রেফতার ১
- ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ
- ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- বান্দরবানে আবারও বাড়ছে বন্যার পানি, পানিবন্দি হাজার মানুষ
- ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ মানুষের জীবন
- বেলজিয়ামকে বিদায় করে সেমিফাইনালে স্পেন
- আজ সোনালী কাবিনের কবি আল মাহমুদের জন্মদিন
- ১৯ জেলার ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
- সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
- যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী উইডিকম্বকে হত্যা, গ্রেপ্তার ১
- বৃষ্টিতে বেড়েছে সবজির দাম টমেটোর কেজি ২০০
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- ৪৩ দিনেই প্রশান্ত মহাসাগর পাড়ি, বিশ্বরেকর্ড গড়লেন মার্কিন নারী
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- র্যাবের সাবেক গোয়েন্দা প্রধানকে ধন্যবাদ জানিয়ে পরীমনির পোস্ট
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- আম খেলে কি ওজন বাড়ে?











