আজ বুস্টার ডোজ দিবস
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪৯ এএম, ১৯ জুলাই ২০২২ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
করোনা সংক্রমণ রোধে এবং টিকা কার্যক্রম জোরদার করার জন্য সারাদেশে আজ বুস্টার ডোজ পালনের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ দিন ১৮ বছর ও তদূর্ধ্ব সকল নাগরিককে তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ পুশ করা হবে। ফাইজারের টিকা বুস্টার ডোজ হিসেবে দেওয়া হবে।
বৃহস্পতিবার (১৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. মো. শামসুল হকের সই করা এক নির্দেশনায় এই তথ্য জানানো হয়।
নির্দেশনায় বলা হয়েছে, আগামী ১৯ জুলাই (মঙ্গলবার) দেশব্যাপী কোভিড ভ্যাকসিন বুস্টার ডোজ দিবস উদযাপন করা হবে। এই দিবসের আওতায় ১৮ বছর ও তদূর্ধ্ব সকল নাগরিককে তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ পুশ করা হবে। দ্বিতীয় ডোজ গ্রহণের ৪ মাস পূর্ণ হলে বুস্টার ডোজ নেওয়া যাবে।
এ সময় উপযুক্ত প্রমাণ হিসেবে কোভিড-১৯ টিকার কার্ড বা সনদ দেখিয়ে ভ্যাকসিনেশন টিকাদান কেন্দ্র হতে বুস্টার ডোজ গ্রহণ করতে হবে।
রাজধানীর ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৪টি স্থানে ও দক্ষিণের ১৪টি স্থানে টিকা কেন্দ্র ও পৃথক টিম করা হয়েছে। ঢাকা উত্তর সিটির ২৫০ শয্যা বিশিষ্ট টিবি হাসপাতাল, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, ঢাকা ডেন্টাল কলেজসহ ১১টি কেন্দ্রে ৪টি করে টিম ও ১৬টি কেন্দ্রে ৮টি টিম কাজ করবে।
এছাড়া ঢাকা দক্ষিণ সিটির বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ), কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ ১০টি কেন্দ্রে ৮টি করে টিম ও ৪টি কেন্দ্রে ৪টি করে টিম কাজ করবে। প্রতিটি টিম ৫০০ জনকে টিকা প্রদান করা হবে।
করোনা সংক্রমণ রোধে সংশ্লিষ্ট দপ্তরের সবার সঙ্গে সমন্বয় পূর্বক ব্যাপক প্রচার-প্রচারণার মাধ্যমে জনগণকে উদ্বুদ্ধ করে বুস্টার ডোজ দিবস পালন করার নির্দেশনা দেওয়া হয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে।
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- ভুয়ো খবর ছড়ানো নিয়ে কড়া বার্তা মিমির
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার









