আজ মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া বনাম দ. আফ্রিকা
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৪ পিএম, ১৬ নভেম্বর ২০২৩ বৃহস্পতিবার
প্রতীকী ছবি
এবারো কি সেমিফাইনাল থেকেই শেষ হবে ক্রিকেটের চোকর্সখ্যাত দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ স্বপ্ন। আজ বৃহস্পতিবার বিশ্বকাপের শেষচারের তাদের প্রতিপক্ষ সেই অস্ট্রেলিয়া। এর আগেও সেমিতে দুই দুইবার অজিদের কাছেই স্বপ্নভঙ্গ হয়েছিল প্রটিয়াদের। তবে ডি কক-মার্কারামদের হাত ধরে এবার ইতিহাস বদলাতে চায় দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে ষষ্ঠ শিরোপার পথে কোনো ভুল করতে চায় না অস্ট্রেলিয়া।
কোলকাতায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।
প্রথমবার বিশ্বকাপ ছুঁতে আটঘাট বেঁধেই ভারতে পা রাখে দক্ষিণ আফ্রিকা। লিগ পর্বে দারুণ খেলেছে দলটি। ৯ ম্যাচে ৭ জয়ে দ্বিতীয়স্থানে থেকেই সেমিফাইনালে এসেছে প্রোটিয়ারা।
এরআগেও চারবার সেমিফাইনালে খেলেছে দক্ষিণ আফ্রিকা। তবে ফাইনালে যেতে পারেনি কেপলার ওয়েলস, গ্রেম স্মিথ, এবি ডি ভিলিয়াসদের কেউই। এবার কি বাভুমার হাত ধরে সেই খরা কাটাতে পারবে দক্ষিণ আফ্রিকা?
এই মুহূর্তে সেরা ছন্দে আছে প্রোটিয়ারা। ওপেনিংয়ে আলো ছড়াচ্ছেন ডি-কক। এই বিশ্বকাপে ৪টি সেঞ্চুরিও পেয়েছেন তিনি। রানে আছেন ড্যান-ডার-ডুসেন, এডিন মার্কারাম-হেনরি ক্লাসেনরা। ছন্দে আছেন জানসেন, রাবাদা, মহারাজদের বোলিং অ্যাটাক। লিগ পর্বের মতো সেমিতেও অস্ট্রেলিয়াকে ধরাসায়ী করতে চায় দক্ষিণ আফ্রিকা।
এদিকে, টানা দুই ম্যাচে হেরে বিশ্বকাপ শুরু করেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়া। জিতেছে ৭ ম্যাচ। ফর্মের তুঙ্গে আছে ওয়ার্নার-মার্শ-ম্যাক্সওয়েলরা। লিগ পর্বে হারের প্রতিশোধ নিয়েই ফাইনালে যাওয়ার ছক এঁটে মাঠে নামছে কামিন্সের দল।
বিশ্বকাপে ৬বার সেমিফাইনালে উঠেছে অজিরা। যেখানে হেরেছে মাত্র একবার। সেটা ২০১৯ সালে। ষষ্ঠবার শিরোপা ছুতে কোনো ভুল করতে চায়না অস্ট্রেলিয়া।
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি