আজ মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০৩ এএম, ৪ এপ্রিল ২০২২ সোমবার
ফাইল ছবি
সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে আজ সোমবার (৪ এপ্রিল)। আজ দুপুরের আগে বা পরে যেকোনো সময় ফল প্রকাশ হতে পারে।
এরই মধ্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে পরীক্ষার খাতা মূল্যায়ন ও পুনর্মূল্যায়ন করে ফল প্রকাশের প্রস্তুতি প্রায় চূড়ান্ত।
এ বিষয়ে আজ সোমবার (৪ এপ্রিল) সকালে বিশেষজ্ঞদের দুটি দল একত্রে বসার কথা রয়েছে। তারা ফল প্রকাশে মত দিলেই স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে ওয়েবসাইটে প্রকাশ করা হবে ফল।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ভর্তি পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট একাধিক দায়িত্বশীল সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে শুক্রবার (১ এপ্রিল) এমবিবিএস ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা হয়। সারাদেশে ১৯টি কেন্দ্রের মোট ৫৭টি ভেন্যুতে হয় এ পরীক্ষা। কেন্দ্রগুলোর মধ্যে ১৮টি মেডিকেল ও একটি ছিল ডেন্টাল কলেজ।
দেশব্যাপী সরকারি মেডিকেল কলেজে মোট ৪ হাজার ৩৫০টি আসনের বিপরীতে পরীক্ষা দিতে আবেদন করেন ১ লাখ ৪৩ হাজার ৯১৫ জন শিক্ষার্থী। এর মধ্যে ঢাকায় শিক্ষার্থীর সংখ্যা ছিল ৬১ হাজার ৬৭৮ জন। সেই হিসাবে প্রতি আসনের বিপরীতে আবেদন করেন ৩৩ শিক্ষার্থী, যা বিগত যে কোনো বছরের তুলনায় বেশি।
সবশেষ শুক্রবারের পরীক্ষায় এক লাখ ৩৯ হাজার ৭৪০ জন অংশগ্রহণ করেন। অর্থাৎ এবছর আবেদনকারীদের মধ্যে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেননি ৪ হাজার ১৭৫ জন।
নাম প্রকাশ না করার শর্তে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের একাধিক দায়িত্বশীল কর্মকর্তা বলেন, পরীক্ষার ফল প্রকাশের প্রস্তুতি প্রায় চূড়ান্ত। এবছর রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী অংশগ্রহণ করায় দফায় দফায় পরীক্ষার খাতা মূল্যায়ন ও পুনর্মূল্যায়ন করা হয়। পরীক্ষার্থীদের মধ্যে কেউ কেউ তথ্য গোপন করায় সেগুলো খুঁজে বের করতে দেরি হয়েছে।
উদাহরণ হিসেবে এক কর্মকর্তা জানান, পরীক্ষার্থীদের মধ্যে অনেকে গতবছর উত্তীর্ণ হয়ে ভর্তি হয়েছেন, কিন্তু সে তথ্য উল্লেখ করেননি তিনি। এছাড়া আরও কিছু ভুলত্রুটি সংশোধন করাতে সময় বেশি লেগেছে।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবীব বলেন, ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের প্রস্তুতি প্রায় শেষ। যে কোনো সময় ফল প্রকাশ করা হতে পারে।
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস





