ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ২০:৪২:২৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

আজ রাজধানীতে দিনভর বৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪৫ পিএম, ১১ জুন ২০২১ শুক্রবার

আজ রাজধানীতে দিনভর বৃষ্টির সম্ভাবনা

আজ রাজধানীতে দিনভর বৃষ্টির সম্ভাবনা

আজ শুক্রবার রাজধানীতে দিনভর থেমে থেমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকালে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, ‘রাত ১২টার পরে ঢাকাসহ আশপাশের এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। বর্ষার বৃষ্টি তাই একেবারে শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা নেই। এ ছাড়া সারাদেশের বিভিন্ন অঞ্চলেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টি হতে পারে। বিক্ষিপ্তভাবে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।’

আজ সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের মধ্যে দিনাজপুর, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, পাবনা, বগুড়া এবং টাঙ্গাইলের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়। এসব এলাকার নদীবন্দর সমূহকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়।

এ ছাড়া দেশের অন্যান্য অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দেয় আবহাওয়া অধিদপ্তর।