আজ রাজধানীর জ্যামহীন ভিন্ন রূপ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২৮ এএম, ১ ফেব্রুয়ারি ২০২০ শনিবার
রাজধানী ঢাকা আজ একদম ফাঁকা
রাজধানী ঢাকা আজ শনিবার একদম ফাঁকা। নেই যানবাহনের কোন কোলাহল। টুংটাং শব্দে দুয়েকটি রিক্সা চলছে হলি থেকে রাজপথে। সিটি নির্বাচনে ভোটগ্রহণ চলছে আনন্দঘন পরিবেশে। জ্যামহীন পরিবেশে ভোটাররা যাচ্ছেন ভোটকেন্দ্রে।
এদিকে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে টানা ২১ দিন নির্ঘুম প্রচার চালিয়েছেন প্রার্থী-সমর্থকরা। প্রচার-প্রচারণায় উৎসবমুখর হয়ে ওঠে ঢাকা। অলিগলি থেকে শুরু করে রাজপথ সব জায়গাই ভোটের বাদ্যি বাজতে থাকে। প্রার্থীদের পক্ষে ভোট প্রার্থনা করে মাইকিং আর জনপ্রিয় কিছু গানের সুরে তৈরি করা গান বেজেছে সকাল থেকে গভীররাত পর্যন্ত। এমন সরব ঢাকায় নির্বাচনী বাধ্যবাধকতায় শুক্রবার সকাল (বৃহস্পতিবার মধ্যরাত) থেকে দুই সিটিতে নেমে আসে নীরবতা।
গতকাল রাস্তায় নেমে অন্য এক ঢাকার চিত্র চোখে পড়ে। রাস্তায় মানুষের ভিড় নেই, সড়কে নেই যানজট। পুরো নগরী ফাঁকা। শেকড়ের টানে ঢাকা ছাড়ার পর ঈদ উদযাপনের পরের দিন মহানগরীর যে অবস্থা হয় সে রূপে ফিরেছে। ঢাকার অলিগলিগুলোয়ও ছিল অনেকটা সুনসান। এমনকি ফুটপাতের চা স্টলগুলোয়ও ছিল না কোনো ভিড়। রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ঘুরে এমনই চিত্র দেখা গেছে।
ঢাকার বিভিন্ন এলাকায় ঘুরে এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, যানবাহন চলাচলে নির্বাচন কমিশনের কিছু বিধিনিষেধ থাকায় জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না। তা ছাড়া ছুটির দিন হওয়ায় সাধারণ মানুষের কর্মব্যস্ততাও তেমন ছিল না। এ কারণে গতকাল নগরীর চিত্র ছিল পুরোপুরি ভিন্ন।
নগরীর বিভিন্ন রাজপথে সম্প্রতি মোটরসাইকেলের দৌরাত্ম্য বেড়ে গেলেও শুক্রবার নগরীর চিত্র ছিল ভিন্ন। এদিন সড়কে মোটরসাইকেল ছিল না বললেই চলে। বৃহস্পতিবার মধ্যরাত থেকে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা থাকায় এমন চিত্র দেখা গেছে। সড়কে যে দু-একটি মোটরসাইকেল দেখা গেছে, তাদের ঠেকাতে পুলিশ ছিল তৎপর। আজও একই চিত্র চোখে পড়ে রাজধানীর বিভিন্ন এলাকায়।
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!






