ঢাকা, মঙ্গলবার ০৯, জুন ২০২৬ ০:৩২:০১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন

আজ রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না

নিজস্ব প্রতিবেদক: | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫০ এএম, ২২ ফেব্রুয়ারি ২০২৩ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানীর কিছু এলাকায় আজ বুধবার ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি গতকাল সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্যাস পাইপ লাইনের জরুরি মেরামত কাজের কারণে বুধবার (২২ ফেব্রুয়ারি) কচুক্ষেত, গলফ ক্লাবের পশ্চিম পার্শ্ব, ক্যান্টনমেন্টের ভেতর ১-১১ নম্বর রোড এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

একই সময় আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কোম্পানি।