আজ লকডাউন হচ্ছে না বসুন্ধরা আবাসিক এলাকা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:১৫ পিএম, ১৮ জুন ২০২০ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় আজ লকডাউন হচ্ছে না। এরআগে গতকাল বুধবার মাইকিং করা হয়েছিল যে, বৃহস্পতিবার (১৮ জুন) দিবাগত রাত ১২টার পর এলাকাটি লকডাউন করা হবে।
আজ বৃহস্পতিবার (১৮ জুন) বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।
এসময় উত্তর সিটি মেয়র জানান, নির্দেশনার ‘ভুল বোঝাবুঝির’ কারণে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের লোকজন গতকাল ওই এলাকায় মাইকিং করেন। এর আগে স্থানীয় কাউন্সিলরের নেতৃত্বে সেখানে লকডাউনের বিষয়ে প্রস্তুতি সভা হয়।
উত্তর সিটি করপোরেশনের প্রধান জনসংযোগ কর্মকর্তা মামুনুর রাহমান বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয় রেড জোন চিহ্নিত এলাকার কোন কোন অংশ লকডাউন করা হবে তার ম্যাপ করছে। আমরা এখনো কোনো ম্যাপ পাইনি। ম্যাপ পাওয়ার পর সে অনুযায়ী নির্দিষ্ট এলাকা লকডাউন করা হবে। কাজেই আজ বসুন্ধরা আবাসিক এলাকায় লকডাউন হচ্ছে না’।
করোনার সংক্রমণের মাত্রা বিবেচনায় দেশের বিভিন্ন এলাকাকে লাল, হলুদ ও সবুজ এলাকায় ভাগ করে স্বাস্থ্য মন্ত্রণালয়। বিশেষ করে লাল এলাকা কঠোর লকডাউনের সিদ্ধান্ত হয়। পরীক্ষামূলকভাবে ৯ জুন দিবাগত রাত থেকে ঢাকার পূর্ব রাজাবাজারে লকডাউন চলছে।
-জেডসি
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু








