ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ২:৫৮:১৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

আজ লোডশেডিং নেই ডিপিডিসি এলাকায়

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০৪ পিএম, ২৭ আগস্ট ২০২২ শনিবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) সার্ভিস এলাকায় আজ শনিবার কোনো লোডশেডিং নেই। অর্থাৎ ডিপিডিসির গ্রাহকরা আজ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাবেন বলে আশ্বাস দিয়েছে বিতরণ সংস্থাটি।

আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে ডিপিডিসি এলাকায় কোনো লোডশেডিংয়ের শিডিউল রাখা হয়নি বলে জানিয়েছে সংস্থাটি।

সংস্থাটি জানায়, ডিপিডিসি এলাকাতে এই মুহূর্তে কোন লোডশেডিং নেই। তবে লোড কম বরাদ্দের প্রাপ্তিতে লোড শেডিং আরোপিত হতে পারে বিধায় হালনাগাদ তথ্য জানার জন্য সময়ে সময়ে ডিপিডিসি’র ওয়েবসাইট ভিজিট করার জন্য অনুরোধ করা হয়েছে।

এদিকে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) সার্ভিস এলাকায় প্রতিদিনের মতো লোডশেডিং হবে। তবে সংস্থাটি আজ লোডশেডিং শুরু করবে সকাল ১০টায় আর চলবে রাত ১০টা পর্যন্ত। বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারের ঘোষণা অনুযায়ী ১৯ জুলাই থেকে দেশজুড়ে এলাকাভিত্তিক লোডশেডিং শুরু হয়।