ঢাকা, সোমবার ০৮, জুন ২০২৬ ১৭:৫১:৩৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন

আজ শপথ নিচ্ছেন রুমিন ফারহানা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৯ পিএম, ৯ জুন ২০১৯ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিএনপি মনোনীত সংরক্ষিত নারী আসনে নির্বাচিত রুমিন ফারহানা আজ রবিবার শপথ নেবেন।  দুপুরে জাতীয় সংসদ ভবনের নিজ কার্যালয়ে তাকে শপথ পাঠ করাবেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

গত ২৮ মে রুমিন ফারহানাকে নির্বাচিত ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম-সচিব মো. আবুল কাসেম।

জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন বিএনপির সহআন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।

টক শো’র পরিচিত মুখ রুমিন ফারহানা একাদশ সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে মনোনয়ন চেয়েছিলেন। তবে ওই আসনে উকিল আবদুস সাত্তারকে বিএনপি মনোনয়ন দেয়। তিনি ভোটে বিজয়ী হয়ে ইতিমধ্যে শপথ নিয়েছেন।

-জেডসি