আজ শবনমের জন্মদিন
আপডেট: ০৪:০০ এএম, ১৭ আগস্ট ২০১৫ সোমবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : চলচ্চিত্রের কিংবদন্তি নায়িকা শবনমের জন্মদিন আজ (সোমবার)। জানা গেছে আজ সারাদিন ঢাকা গুলশানের পার্ক রোডের নিজ বাসভবনেই সময় কাটাবেন তিনি। সঙ্গে থাকবেন স্বামী বরেণ্য সুরকার ও সঙ্গীত পরিচালক রবিন ঘোষসহ নিকট স্বজনরা।
নিজের জন্মদিন উপলক্ষে এক সময়ের সাড়া জাগানো এই চিত্রনায়িকা বলেন, ‘জন্মদিন মানেই নিজের জীবন থেকে আরেকটি বছর চলে যাওয়া, বয়স বাড়া, মৃত্যুর দিকে আরও একধাপ এগিয়ে যাওয়া। আর এটাই চিরসত্য। তারপরও বেঁচে থাকার জন্য প্রতিনিয়ত যুদ্ধ করে যাওয়া, এটাই জীবন। সবার কাছে দোয়া চাই।’
শবনম প্রধানত পাকিস্তানের ছবিতে অভিনয় করে দারুণ আলোচিত হয়েছেন। এ পর্যন্ত সেখানকার চলচ্চিত্রের রাষ্ট্রীয় সম্মাননা ‘নিগার অ্যাওয়ার্ড’ পেয়েছেন ১১বার। পাকিস্তানের চলচ্চিত্র থেকে অবসর নিয়ে তিনি সপরিবারে ঢাকায় চলে আসেন ১৯৯৮ সালে। ঠিক এক বছর পর তিনি কাজী হায়াৎ পরিচালিত ‘আম্মাজান’ ছবিতে অভিনয় করে তাক লাগিয়ে দেন। এ ছবিতে তিনি অকাল প্রয়াত নায়ক মান্নার মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন।
ঢালিউডে তার আলোচিত ছবির মধ্যে রয়েছে- ‘কখনো আসেনি’, ‘হারানো দিন’, ‘চান্দা’, ‘তালাশ’, ‘নাচের পুতুল’, ‘শর্ত’, ‘সন্ধি’, ‘সহধর্মিণী’, ‘যোগাযোগ’, ‘জুলি’, ‘বশিরা’ প্রভৃতি। প্রতিটি ছবিতেই তার অনবদ্য অভিনয় দর্শককে আজও মুগ্ধ করে।
১৭.০৮.২০১৫
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মশলাদার এবং সুস্বাদু চিকেন কষার রেসিপি
- টোল ছাড়াই এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের সুযোগ আজ
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
- আইসিসির মাসসেরা খেলোয়াড়ের তালিকায় বাংলাদেশের সোবহানা
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ
- মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ
- রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট
- মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি
- কাছের মানুষের ছোট ছোট অবহেলা কেন বেশি কষ্ট দেয়?
- পিরোজপুরে নবনির্বাচিত সংসদ সদস্য এলিজাকে শুভেচ্ছা
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- কাছের মানুষের ছোট ছোট অবহেলা কেন বেশি কষ্ট দেয়?
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি
- গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণ দাবিতে উত্তাল ক্যাম্পাস
- তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম
- সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ
- মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ
- মধ্যরাতে চিত্রনায়িকা পরীমনির রহস্যময় পোস্ট
- রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট
- আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
- মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান
- তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- পিরোজপুরে নবনির্বাচিত সংসদ সদস্য এলিজাকে শুভেচ্ছা
- পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের










