আজ শরিকদের সঙ্গে বসবেন প্রধানমন্ত্রী
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৯ পিএম, ২৩ মে ২০২৪ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথমবারের মত ১৪ দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হবে এ সভা।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, সভায় সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় ১৪ দলীয় জোট নেত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন।
বিগত দুই মেয়াদে সরকারে থাকাবস্থায় আওয়ামী লীগের সঙ্গে দূরত্ব বেড়েছিল ১৪ দলের শরিকদের। দ্বাদশ সংসদ নির্বাচনে আরও প্রকট আকার ধারণ করে রেষারেষি। বিশেষ করে কম আসনে ছাড়, সরকারে না রাখা, কর্মসূচি ও বৈঠক না হওয়াসহ বিভিন্ন বিষয় নিয়ে ক্ষুব্ধ শরিক দলের অনেক নেতা। কেউ কেউ প্রকাশ্যে প্রশ্ন তুলছেন জোটের ভবিষ্যৎ নিয়ে। এমন প্রেক্ষাপটে জোটের শরিক দলগুলোর নেতাদের নিজ বাসভবনে ডেকেছেন প্রধানমন্ত্রী; যেখানে ঘুরেফিরেই আসছে ১৪ দলের অস্তিত্বের প্রশ্নটি।
সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছিলেন ১৪ দলের নেতারা। ওই বৈঠকে জোটবদ্ধ নির্বাচন এবং আসন ভাগাভাগি নিয়ে আলোচনা হয়। একাদশ সংসদ নির্বাচনে ১৬টি আসন ছাড়লেও এবার কমিয়ে মাত্র ছয়টি আসন ছাড়া হয় শরিকদের জন্য। এতে ক্ষুব্ধ হন জোটনেতারা। এছাড়া শরিকদের আপত্তি সত্ত্বেও ছেড়ে দেওয়া আসন থেকে স্বতন্ত্র প্রার্থীদের সরাতে কোনো ব্যবস্থা নেয়নি আওয়ামী লীগ। ফলে ছয়টির মধ্যে মাত্র দুটি আসনে জেতেন শরিক দলের নেতারা। নির্বাচনে জয়ী হওয়ার পর আওয়ামী লীগ গঠিত সরকারেও রাখা হয়নি শরিক দলের কাউকে।
শরিক নেতাদের অনেকেই বলছেন, তারা প্রাপ্য সম্মান চান। অবহেলার পাত্র হয়ে থাকতে চান না। জোটের প্রয়োজনীয়তা আছে কি না, এ বিষয়ে নেতৃত্ব দেওয়া দল আওয়ামী লীগের কাছ থেকে পরিষ্কার অবস্থানের কথা জানতে চান তারা। ফলে বৈঠকে প্রধানমন্ত্রী জোটের প্রয়োজনীয়তা এবং ভবিষ্যৎ নিয়ে কী বলেন, তা শোনার অপেক্ষায় রয়েছেন তারা। এরপরই তারা নিজেদের সিদ্ধান্ত নেবেন।
এদিকে জোটনেত্রীর সঙ্গে বসার একদিন আগে মঙ্গলবার ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বাসভবনে বৈঠক করেছেন শরিক দলের কয়েকজন শীর্ষ নেতা। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে কী বলবেন, সে বিষয়ে নিজেদের মধ্যে পরামর্শ করেছেন তারা।
আসন্ন বৈঠকের ব্যাপারে রাশেদ খান মেনন বলেন, জোটনেত্রী শেখ হাসিনা আমাদের ডেকেছেন। আগে শুনি তিনি কী বলেন। তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমরা আলোচনা করব। যদি তিনি ১৪ দলের জোটকে রাখতে চান, তখন আমরা আলোচনা করব, তিনি কীভাবে রাখবেন। যেভাবে ১৪ দলীয় জোট আছে, সত্যিকার অর্থে এটা কোনো কাজে লাগবে না। প্রধানমন্ত্রীর সঙ্গে যদি আমাদের মিলে, তা হলে জোট থাকবে। আর সেটি না হলে তখন সিদ্ধান্ত হবে জোট থাকবে কি না।
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা











