আজ সন্ধ্যায় টিভিতে ‘শেখ হাসিনা: অ্যা ট্রু লেজেন্ড’
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:১৬ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২২ বুধবার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরোনো ছবি
বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন আজ। বিশেষ এদিনকে সামনে রেখে নির্মিত হয়েছে তথ্যচিত্র ‘শেখ হাসিনা: অ্যা ট্রু লেজেন্ড’। সম্প্রতি এটি প্রকাশ হয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান বৈষ্টমীর ইউটিউব চ্যানেলে। আর দেশনেত্রীর জন্মদিন উপলক্ষে তথ্যচিত্রটি আজ সন্ধ্যা ৬টা ১০ মিনিটে প্রচার হবে টেলিভিশনের পর্দায়।
‘শেখ হাসিনা : অ্যা ট্রু লেজেন্ড’ নির্মাণ করেছেন আয়শা এরিন। বৈষ্টমী পরিবেশনায় প্রামাণ্যচিত্রটি নির্মাণে সহযোগিতা করেছেন কে এইচ এন রিসার্চ টিম (বাংলাদেশ), ডিডি রিসার্চ (ইউরোপভিত্তিক) ও আইডিয়াল থিংকারস অ্যাসোসিয়েশন।
পরিচালক আয়শা এরিন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন কিংবদন্তিতুল্য নেতা। তার জন্মদিন ঘিরে এরকম প্রামাণ্যচিত্র নির্মাণ সত্যিই আনন্দের। আমরা চাই প্রধানমন্ত্রীর জন্মদিন ঘিরে জনমনে উচ্ছ্বাস থাকুক।’
পরিচালক জানান, তথ্যচিত্রটিতে বিদেশি গণমাধ্যম যেভাবে শেখ হাসিনার জীবন পরিক্রমাকে দেখে, তা স্থান পেয়েছে। একজন শেখ হাসিনার নেতৃত্ব নিয়ে গবেষণা করে তার রাজনীতিক হতে পারা এবং শাসক হতে পারার কি কি গুণাবলি চরিত্র নিয়ে অদম্য সত্তা হতে পেরেছেন, তা জায়গা করে নিয়েছে। এর শুটিং হয়েছে ইউরোপ ও বাংলাদেশের বিভিন্ন লোকেশনে। সংগীত করেছেন নবান্ন ব্যান্ড, কে এইচ এন টিউন। এ ছাড়াও রেজওয়ানা চৌধুরী বন্যা ও কৃষ্ণকলির জনপ্রিয় দুইটা গান স্থান নিয়েছে। জায়গা পেয়েছে দুটি কবিতাও।
৪০ মিনিট দৈর্ঘ্যের ‘শেখ হাসিনা : অ্যা ট্রু লেজেন্ড’ তথ্যচিত্রটি সন্ধ্যায় প্রচার হবে চ্যানেল আইয়ে।
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস









