আট বউকে নিয়ে একই ছাদের তলায় সুখের সংসার!
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১২ পিএম, ৩১ জানুয়ারি ২০২২ সোমবার
ফাইল ছবি
হিন্দিতে একটা প্রবাদ আছে, ‘শাদী কে লাড্ডু জো খায়ে ও পছতায়ে, জো না খায়ে ও ভী পছতায়ে’। অনেক সময় এক ব্যক্তির দু’টি বিয়ের কথাও শোনা যায়। কিন্তু কখনও শুনেছেন, বিশেষ করে বর্তমান যুগে, এক বা দুই নয়, কেউ আটটি বিয়ে করেছেন!
শুনতে অবিশ্বাস্য লাগলেও তাইল্যান্ডের এক ব্যক্তি আট স্ত্রীকে নিয়ে একই ছাদের তলায় দিব্যি সংসার করছেন। বর্তমান যুগে যেখানে এক স্ত্রীকে নিয়েই অনেকে হিমশিম খান, এমন অবস্থায় এই ঘটনায় চোখ কপালে উঠছে অনেকের।
ওং ড্যাম সোরোট। গত কয়েক দিন ধরেই নেটমাধ্যমে তাকে নিয়ে বিপুল আলোচনা হচ্ছে। সোরোট পেশায় এক জন ট্যাটু শিল্পী। সোরোটের দাবি, আট স্ত্রীকে নিয়ে সুখে সংসার করছেন তিনি। এমনকি স্ত্রীদের পরস্পরের মধ্যে কোনও অশান্তিও হয় না বলে জানিয়েছেন তিনি। আট স্ত্রী-ই তাকে খুব ভালবাসেন। যত্ন নেন। নিজেকে ভাগ্যবান বলেই দাবি করেছেন সোরোট।
আট স্ত্রীর সঙ্গে কী ভাবে আলাপ সে কথাও জানিয়েছেন সোরোট। সেই কাহিনিও মজার।
প্রত্যেকের সঙ্গেই প্রথম দেখায় প্রেমে পড়েছিলেন তিনি। এবং বিয়েও করেন তাদের। প্রথম স্ত্রী নাং স্প্রাইটের সঙ্গে এক বন্ধুর বিয়েতে আলাপ হয়। প্রথম দেখাতেই প্রেমে পড়েন তার পর বিয়েও করেন তাকে। দ্বিতীয় স্ত্রী নাং এলকে দেখেছিলেন বাজার করতে গিয়ে। তৃতীয় স্ত্রী নাং নেনের সঙ্গে আলাপ হয় হাসপাতালে। চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ স্ত্রীর সঙ্গে আলাপ হয় ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টিকটকে।
মায়ের সঙ্গে এক মন্দিরে পুজো দিতে গিয়ে সপ্তম স্ত্রী নাং ফিল্মের সঙ্গে আলাপ হয়েছিল সোরোটের। এবং অষ্টম স্ত্রী নাং মেইয়ের সঙ্গে আলাপ হয় সাত স্ত্রীকে সঙ্গে নিয়ে মধুচন্দ্রিমায় গিয়ে।
সোরোটের স্ত্রীরা জানিয়েছেন, তারা প্রত্যেকেই তাদের স্বামীকে সমান ভালবাসেন। শুধু তাই নয়, সোরোটের একের বেশি স্ত্রী থাকা সত্ত্বেও তারা পরস্পরের বিরুদ্ধে লড়াই করেন না বলে জানিয়েছেন আট স্ত্রী-ই।
সাধারণত এক স্ত্রীকে নিয়ে সুখে সংসার করতেই অনেকে হিমশিম খান। সেখানে আট স্ত্রীকে নিয়ে কী ভাবে সংসার চালান সোরোট? অনেকেই মনে করেন সোরোটের প্রচুর সম্পত্তি। আর সেই সম্পত্তি দেখেই তাকে বিয়ে করতে রাজি হয়েছেন আট জন। কিন্তু এ ধারণা সত্য নয় বলে দাবি সোরোটের স্ত্রীদের। সোরোট এক জন ট্যাটু শিল্পী। তার পাশাপাশি, তার প্রত্যেক স্ত্রী-ই কিছু না কিছু রোজগার করে থাকেন। ফলে সংসার চালাতে কোনও সমস্যাই হয় না সোরোটের। সূত্র আনন্দবাজার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক


