আট বছরেই বিশ্ববিদ্যালয় পড়ুয়া
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১১:০২ পিএম, ২ জুলাই ২০১৮ সোমবার
ছবি : প্রতীকি
লরেন্টের বয়স কেবলমাত্র আট বছর। এ বয়সের একটি ছেলে কোন ক্লাসে উঠতে পারে, সর্বোচ্চ টুতে। সেই ছেলে যদি দুই মাস পর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় তাহলে বিষয়টা পুরোটাই ধাপ্পাবাজি বা ভুল মনে হবে। অথচ বাস্তবে তাই কিন্তু ঘটেছে।
ঘটনাটি ঘটেছে বেলজিয়ামে। সেই দেশের আট বছর বয়সী এক বালক মাত্র দেড় বছরেই স্কুলের পড়াশোনার পাঠ শেষ করেছে, যেটি শেষ করতে অন্যদের ছয় বছর সময় লাগে। শুধু তাই করে ক্ষান্ত হয়নি সে। এখন দুইমাসের ছুটি শেষে সে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে।
তার বাবা বেলজিয়ামের আর মা নেদারল্যান্ডসের নাগরিক। তারা জানিয়েছেন, বুদ্ধিমত্তার পরীক্ষায় লরেন্ট সিমন্সের নম্বর উঠেছে ১৪৫।
বেলজিয়ামের আরটিবিএফ রেডিওকে দেয়া একটি সাক্ষাৎকারে মেধাবী লরেন্ট বলছে, তার প্রিয় বিষয় গণিত, কারণ এটি বিশাল একটি বিষয়। সেখানে পরিসংখ্যান আছে, জ্যামিতি আছে আর বীজগণিত আছে।
তার বাবা জানিয়েছেন, ছোট বেলা থেকেই লরেন্ট অন্য শিশুদের সঙ্গে মিশতে পারতো না বা খেলতে পারতো না। খেলনার প্রতিও তার কোন আগ্রহ ছিল না। তার বাবা ছেলেকে দিয়েছেন সর্বোচ্চ স্বাধীনতা। লরেন্টের যা করতে ভাল লাগবে তাতেই বাবামার সম্মতি থাকবে।
লরেন্ট জানিয়েছে, পড়াশোনা শেষ করে সে একজন সার্জন এবং নভোচারী হওয়ার কথা ভেবেছিল। কিন্তু এখন সে বরং কম্পিউটার নিয়েই কাজ করতে চায়।
- ঢাবির আজকের সব পরীক্ষা স্থগিত, চলবে ক্লাস
- আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের
- ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত
- চট্টগ্রামে পাহাড় ধসে ১৩ জনের প্রাণহানী
- দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা
- প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে
- আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- নগদে চাকরি , থাকছে না বয়সসীমা
- আম খেলে কি ওজন বাড়ে?
- হৃদযন্ত্র ভালো রাখতে বর্ষার ৫ ফল
- কানাডায় গুলিবর্ষণে দুইজন নিহত
- আজও সারা দেশে বৃষ্টির আভাস, ৫ জেলায় ভূমিধসের উচ্চ ঝুঁকি
- পদ্মা নদীতে ধরা পড়ল এক মণ ওজনের কাতলা
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- কানাডায় গুলিবর্ষণে দুইজন নিহত
- বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু
- পদ্মা নদীতে ধরা পড়ল এক মণ ওজনের কাতলা
- আম খেলে কি ওজন বাড়ে?
- ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ
- ঢাকার বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার, গ্রেফতার ১
- ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি
- দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা
- প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে
- আজও সারা দেশে বৃষ্টির আভাস, ৫ জেলায় ভূমিধসের উচ্চ ঝুঁকি
- হৃদযন্ত্র ভালো রাখতে বর্ষার ৫ ফল











